এক্সপ্লোর

Kolkata Medical News : হৃদপিণ্ড বুকের ডানদিকে, লিভার থেকে ফুসফুস সবই উল্টোদিকে, চূড়ান্ত জটিল অস্ত্রোপচার কলকাতায়

Critical Heart Operation In Kolkata : শুধু হার্ট নয়, রোগিনীর যকৃত, প্লীহা, ফুসফুস এবং পাকস্থলীও যেদিকে থাকার কথা তার উল্টোদিকে। অর্থাৎ তিনি শুধু ডেক্সট্রোকার্ডিয়াই ছিল না, তাঁর সিটাস ইনভারসাসও ছিল।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বাংলাদেশের মোনা রানি দাস। খুলনা জেলার সাতক্ষীরায় বাড়ি। বয়স বছর ৫৪। বছর দুই আগে হঠাৎ বুকে ব্যথা, ডানদিকে। ডানদিকে ব্যথার বলে কেউই ভাবেননি এই ব্যথা হার্টের সমস্যার জন্য হতে পারে। বরং অ্যাসিডিটির সমস্যা ভেবেই  ওষুধপত্র দেওয়া হয়।    তবে বুকে ব্যথার সঙ্গে শুরু হল শ্বাসকষ্টও । তারপরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন মোনা রানি। প্রায় ১৮ মাস ধরে বাংলাদেশে নানা পরীক্ষা হয়। তখনই রিপোর্ট দেখে চিকিৎসকদের চক্ষু চড়কগাছ।  তাঁর হৃদপিণ্ড তো বুকের ডান পাশে ! যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় Dextrocardia ! মোনার বাড়ির লোকজন খবর দেন পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা মেয়ে-জামাইকে। তাঁরাই ভারতে নিয়ে এসে চিকিৎসা শুরু করান তাঁর। 

প্রাথমিকভাবে তাঁকে দেখানো হয়,  কল্যাণীর একজন চিকিৎসককে। তিনিই পরামর্শ দেন মোনারানীকে নিয়ে কলকাতায় যাওয়ার জন্য। চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি গুরুতর করোনারি আর্টারির  অসুখে আক্রান্ত। তারপর আসা কলকাতার বেসরকারি হাসপাতালে। সেখানে তিনি ভর্তি হন গত ২৪ তারিখে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে বের হয় আরও একটি অদ্ভুত সত্যি !             

দেখা যায়, শুধু হার্ট নয়, তাঁর  যকৃত, প্লীহা, ফুসফুস এবং পাকস্থলীও যেদিকে থাকার কথা তার উল্টোদিকে। অর্থাৎ তিনি শুধু ডেক্সট্রোকার্ডিয়াই ছিল না, তাঁর সিটাস ইনভারসাসও ছিল। অর্থাৎ তাঁর দেহের প্রধান অঙ্গগুলি,  স্বাভাবিকভাবে যেদিকে থাকার কথা , ঠিক তার উল্টো দিকে ছিল। এটাই ছিল ডাক্তারদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ বেশির ভাগ ডাক্তারই ডান-হাতি। তাঁদের কাজের ধরণটাও এক ধরনের । হঠাৎ দিক বদল গেলে কাজ করতে চূড়ান্ত অসুবিধে হয়। চিকিৎসক মুখোপাধ্যায় জানিয়েছেন, রোগীর একটি গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল যা প্রাথমিকভাবে বুকের ডান দিকে হয়েছিল বলে,  উপসর্গ দেখে বোঝা যায়নি।  

চিকিৎসক জানান, ডাক্তাররা তাঁদের সুবিধাজনক বৃত্তের বাইরে গিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে অপারেশনটি করেন। এমনকী বেশ কিছু পরীক্ষা করার সময়ও আয়না জাতীয় জিনিস লাগিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন অবসার্ভেশনে রেখেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। 

এই অস্ত্রোপচার করে  কলকাতা আরও একবার নজির গড়ল বিরল অস্ত্রোপচারে। বিশ্বে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে একজনের এইরকম ঘটনা দেখা যায়।  এই মহিলার ক্ষেত্রে শুধু তাই নয় আরও একটি সমস্যা ছিল। সিটাস ইনভারসাস (SITUS INVERSUS)।  প্রতি ৪০ লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। সল্টলেকের বেসরকারি হাসপাতালে (Manipal Hospital Broadway )গত বুধবার রাতে এই অস্ত্রোপচার হয়েছে। কঠিন অস্ত্রোপচার শেষে খুশি চিকিৎসকরা।   অ্যানাসথেসিয়ার প্রভাব কাটিয়ে ৩ ঘন্টা পর জ্ঞান ফেরে রোগিণীর। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget