এক্সপ্লোর

Heart Transplant: জটিল অস্ত্রোপচারে হৃৎপিণ্ড প্রতিস্থাপন, প্রাণ বাঁচল আরএন টেগোরে

RN Tagore Hospital:দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার চলে, হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়। সন্ধেয় শেষ হয় অস্ত্রোপচার।

কলকাতা: বছর একান্নর এক ব্যক্তি। পেশায় ছোট ব্যবসায়ী। গড়িয়ার বাসিন্দা ওই ব্যক্তি ভুগছিলেন হার্ট সংক্রান্ত সমস্যায়। End Stage Heart Failure-এ ভুগছিলেন তিনি।  গত ছ মাস ধরে কার্ডিওলজির আউটডোরে দেখাচ্ছিলেন তিনি।  গত কয়েক মাসে বারবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছে তাঁকে। home intravenous medications (milrinone) দেওয়া হচ্ছিল তাঁকে। অসুস্থতার কারণে প্রায় গৃহবন্দি দশা হয়েছিল তাঁর। সাধারণ জীবনযাপন করাটাও তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ১৫ মার্চ, তাঁর হৃদপিণ্ড প্রতিস্থাপন (Heart Transplant) হয়। তাঁকে হৃদপিণ্ড দেন ৪৯ বছরের এক ব্যক্তি। পথদুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। ওই ব্যক্তির আত্মীয়রা অঙ্গদানের বিষয়ে সম্মত হলে, একটি বেসরকারি হাসপাতালে হৃদপিণ্ড সংগ্রহ করে আর এন টেগোর হাসপাতালে আনা হয়। তারপর দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার চলে, হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়। সন্ধেয় শেষ হয় অস্ত্রোপচার।

কারা অস্ত্রোপচার করেছেন?
ডা. মৃণালেন্দু দাস, ডা. প্রদীপ নারায়ণ, ডা. অয়ন কর, ডা. ইয়াশাসকার, ডা. পত্রলেখা, ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট অপূর্ব সাহু এবং শুভজিৎ দত্ত, তাঁদের সঙ্গে কার্ডিয়াক অ্য়ানাস্থেশিয়া টিম, ক্লিনিকাল পারফিউশন, নার্স এবং ক্রিটিকাল কেয়ার টিমের লোকজন এই অস্ত্রোপচারে ছিলেন।   
ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর, অ্যাডমিনিস্ট্রিটিভ হেড এবং হেড অফ ক্লিনিকাল অপারেশনের তরফে সবরকম সহায়তা করা হয়েছে। গ্রিন করিডর তৈরি করে সাহায্য করেছে কলকাতা পুলিশ।  

কলকাতার আরএন টেগোর হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর অভিজিৎ সিপি বলেন, 'আবার কলকাতা সাক্ষী থাকল হৃৎপিণ্ড প্রতিস্থাপনের, যা আরএন টেগোর হাসপাতালে হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে।'

 

নারায়াণা হেলথ্-এর পূর্ব ও দক্ষিণ-এর চিফ অপারেটিং অফিসার আর ভেঙ্কটেশ বলেন, 'এক রোগীকে নতুন প্রাণ দিয়েছে আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। যিনি মারা গিয়েছেন তাঁর পরিবারের লোকজনকেও ধন্যবাদ দিতে চাই। তাঁদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না।' 


Heart Transplant: জটিল অস্ত্রোপচারে হৃৎপিণ্ড প্রতিস্থাপন, প্রাণ বাঁচল আরএন টেগোরে

আর এন টেগোর ইন্সটিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স:
কলকাতায় অবস্থিত আর এন টেগোর ইন্সটিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, একটি ৬৮১ শয্যার NABH accredited সুপার স্পেশালিটি হাসপাতাল। বাইপাসের ধারে মুকুন্দপুরে রয়েছে এটি। পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এটি। হার্ট, কিডনি, লিভার, নিউরো এবং হাড়ের চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রথম সারির হাসপাতাল এটি। 

আরও পড়ুন: ৩০ পেরিয়েছেন? এড়াচ্ছেন শরীরের সমস্যাগুলো? মহিলারা এই পরীক্ষাগুলো অবশ্যই করুন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget