এক্সপ্লোর

Weather Update: সন্ধে হতেই দমকা হাওয়ার তোড়, ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায় যানজট। 

কলকাতা: কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় প্রবল ঝড়। আগামী ১-২ ঘণ্টা ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায় যানজট। 

প্রবল ঝড় বিভিন্ন প্রান্তে: প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি।কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে।এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকু়ড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়।সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে।ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী।                                 

লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। আহত হন একাধিক পথচারী। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল ব্য়াহত।হাওড়া- বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল ব্য়াহত হয়।

এদিকে, প্রবল ঝড়ে পূর্ব বর্ধমানের ভাতারে থমকে গেল অভিষেকের রোড শো। বর্ধমান-কাটোয়া রোডে অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ে তার। ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে অভিষেকের কনভয়। দুর্যোগের জেরে, অভিষেকের মঙ্গলকোটে সভা ও আউশগ্রামের রোড শো বাতিল করতে হয়। মঙ্গলবার অন্ডালে সভা রয়েছে অভিষেকের। ঝড়ে লন্ডভন্ড সেই সভাস্থলও। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ও  দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছে।


আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget