এক্সপ্লোর

High Court: দেড় বছর আগে রহস্যমৃত্যু, CBI-তদন্তের নির্দেশ হাইকোর্টের

Cbi Investigation: পরিবার খুনের অভিযোগ দায়ের করে। আদালতে পুলিশ জানায় মত্ত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।

সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা: নির্মাণকর্মীর অস্বাভাবিক মৃত্য়ুতে এবার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt) বিচারপতি রাজাশেখর মান্থা। ২০২১ সালের এপ্রিল মাসে মৃত্যু হয় রাজারহাটের নির্মাণকর্মীর। পরিবার খুনের অভিযোগ দায়ের করে। আদালতে পুলিশ জানায় মত্ত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। 

এখন রাজ্য়ের যে যে মামলায় সিবিআই তদন্ত:
নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার, চিটফান্ড মামলা, কাঁথিতে শ্মশান কেলেঙ্কারি, ভোট পরবর্তী হিংসা মামলা, হাঁসখালি গণধর্ষণকাণ্ড, বগটুইকাণ্ড, ভাদু শেখ খুন, হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগ-সহ রাজ্য়ের একাধিক মামলা

এই তালিকায় এবার যুক্ত হল নির্মাণকর্মীর অস্বাভাবিক মৃত্য়ু মামলা। তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের (TMC) রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিচারপতি রক্ষাশেখর মান্থা, দুঃখিত মাফ করবেন রাজশেখর মান্থা সিবিআই দিচ্ছেন। কিন্তু যে গুলি পুলিশ করে ফেলতে পারবে৷ সেখানে সিবিআই দিচ্ছেন।' 

কবেকার ঘটনা:
২০২১ সালের ১৪ এপ্রিল। মৃতের পরিবার সূত্রে খবর, শেষ ফোনে বাড়ির উদ্দেশ্য়ে ফিরছেন বলে জানিয়েছিলেন ওয়াকিল। কিন্তু, রাতে বাড়িতে ফেরেননি। পরদিন ভোরে, রাজারহাটের বগডোবার বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত মৃতদেহ। পাশে পড়েছিল তার বাইক। ঘটনার ৮ দিন পর পরিবারের তরফে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয়ের নামে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের দাবি, স্থানীয় চাঁদপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের ঘনিষ্ঠদের সঙ্গে ওয়াকিলের জেসিবি নিয়ে গন্ডগোল চলছিল। পরিবারের অভিযোগ, একাধিকবার ওয়াকিলকে মারধর করা হয়। পরিবারের দাবি, মৃত্যুর ৩দিন আগে স্থানীয় উপপ্রধানের লোকজন টাকা চেয়ে হুমকি দেয়। সেই সময়, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কাছে অভিযোগ জানান ওয়াকিল। অভিযোগ জানানোর পর আগ্নেয়াস্ত্র নিয়ে ফের তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই নির্মাণকর্মী ওয়াকিলের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের ভাই সাকিল আহমেদ বলেন, 'হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ কিছু করেনি। মার্ডার করে দেব বলেছিল। মাটি কাটার গাড়ি নিয়ে সমস্য়া। মেরেছিল, সেই ছবি পুলিশকে দেওয়া হয়েছিল।' 

বারাসাত আদালতে (Barasat Court) রাজারহাট থানার পুলিশ প্রাথমিক রিপোর্টে মত্ত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুর উল্লেখ করে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নির্মাণকর্মীর পরিবার। আদালত একজন ময়নাতদন্তের চিকিৎসককে রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্ব দেয়। চিকিৎসক জানান, ভারী কোন জিনিস দিয়ে আঘাতের ফলেই মৃত্যু হতে পারে। সেই ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

পরিবারের সদস্যের মৃত্যুর পর প্রায় দেড় বছরের বেশি সময় কেটে গিয়েছে। অবশেষে সিবিআই তদন্তে কি মিলবে সুবিচার?

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচন বামেদের সমর্থন চেয়ে চিঠি কংগ্রেসের, ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget