এক্সপ্লোর

21 July News : ২১ জুলাই সমাবেশে পুলিশি প্রস্তুতিতে সন্তুষ্ট হাইকোর্ট, বিচারপতি বললেন ...

TMC Rally Day : তৃণমূলের ২১ জুলাই সমাবেশে পুলিশি প্রস্তুতিতে সন্তুষ্ট হাইকোর্ট, ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভাল হয়েছে, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

সৌভিক মজুমদার, কলকাতা : ২১-শে জুলাই, তৃণমূলের মহাসমাবেশের দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত, কলকাতায় যেন কোনও যানজট না হয়, কলকাতা হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনও অসুবিধা না হয়, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে হবে। কড়া নির্দেশ ছিল আদালতের। সোমবার পুলিশি প্রস্তুতির প্রশংসাই করল হাইকোর্ট। বললেন বিচারপতি নিজেই।

তৃণমূলের ২১ জুলাই সমাবেশে পুলিশি প্রস্তুতিতে সন্তুষ্ট হাইকোর্ট, ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ভাল হয়েছে, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, 'যা ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে, তাতে আজ ১০টার মধ্যে কোর্টে পৌঁছনো যায় না বলে বিশ্বাস করি না'। তৃণমূলের ২১ জুলাই সমাবেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ে বললেন বিচারপতি।

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেমন, ২১ জুলাই অর্থাৎ সোমবার সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। তারপর আর কোনও মিছিল কলকাতায় ঢুকতে পারবে না। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয়, তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। আবার সকাল ১১টার পর, মিছিল যেমন এগোয়, তেমনই এগোবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেছিলেন,  যান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের ক্ষেত্রে, কলকাতার পুলিশ কমিশনারের আরও বেশি যুক্তিসঙ্গত হওয়ার প্রয়োজন ছিল। সোমবার ২১ জুলাই, ট্রাফিক ব্যবস্থা দেখে, কলকাতা পুলিশের কাজের তারিফ করলেন বিচারপতি। 

রবিবার থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে উন্মাদনা, সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে জড়ো হচ্ছেন তাঁরা। মাথায় লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ধর্মতলায় ঘুরছেন তৃণমূল কর্মী। তৃণমূলের মিছিলে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রতীক।  অন্যান্যবার সকাল ১১ টার মধ্যে বেশিরভাগ বড় মিছিলই সভা প্রাঙ্গণে পৌঁছে যায়। কিন্তু এবার হাইকোর্টের নির্দেশ মতো মিছিলগুলি দেরি করে শুরু হয়েছে। কারণ ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল বের হয়নি।  তাই সকাল ১১ টার পর বিভিন্ন এলাকা থেকে এগোতে শুরু করে মিছিলগুলি।  সেখানে কারও গলায় উন্নয়নের ক্যালেন্ডার, কারও মাথায় লক্ষ্মীর ঝাঁপি। ধর্মতলা চত্বরে বিকোচ্ছে তৃণমূলের লোগো দেওয়া টুপি, খেলা হবে-র বার্তা দেওয়া ব্যাজ। সব মিলিয়ে রঙিন কলকাতার গলি থেকে রাজপথ।  ছাব্বিশের ভোটের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। কী বার্তা দেন তৃণমূলনেত্রী ? তাকিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল। 

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget