এক্সপ্লোর

Hiran Chatterjee: বৈঠকে কী বলেছিলেন হিরণ? প্রকাশ করে দেওয়ার হুঁশিয়ারি অজিত মাইতির

Paschim Medinipur TMC: তৃণমূলকে নিশানা হিরণের, পাল্টা কথোপকথন প্রকাশের হুঁশিয়ারি অজিতের

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: বিজেপি বিধায়ক হিরণের দলবদলের জল্পনা ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই চড়ছে। সোমবার দাসপুরে কর্মসূচিতে গিয়ে সেনিয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। একাধিক বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির অভিনেতা-বিধায়ক।

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'এত নীচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস, তাঁদের রাজনীতি করার জন্য় হিরণের ছবিও দরকার হচ্ছে।'পাল্টা তোপ দেগেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন. 'ওই তো প্রথম একটা তথ্য দিলাম ছবি। এরপর ও যদি বেশি বাড়াবাড়ি করে, কথোপকথনগুলো দিয়ে দেব।'

ভাইরাল ছবি:
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় অজিত মাইতির সঙ্গে বসে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। যেখানে বসে থাকার ছবি রয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। তারপরেই তুঙ্গে ওঠে জল্পনা। হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূল সূত্রে দাবি, ১০ই জানুয়ারি অজিত মাইতি, হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ভাইরাল হওয়া ছবিটি সেদিনেরই বলে দাবি করে তৃণমূল। ছবিটি যে ফেক নয়, তা নিয়ে সরব হন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। যদিও একাধিকবার তৃণমূলের এই দাবি নস্য়াৎ করেছেন, খড়গপুরের বিজেপি বিধায়ক। সোমবার, দাসপুরে একটি কর্মসূচিতে গিয়ে, ফের ছবির ইস্য়ুতে তৃণমূলকে বিঁধলেন হিরণ। খড়্গরপুরের বিধায়ক বলেন, 'ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে। এরপরে ভিডিও নিয়ে আসবে। এরপরে আরও অনেককিছু নিয়ে আসবে।'

এরপর সামনে আসবে কী?
তৃণমূল যদিও বিজেপি বিধায়ক হিরণের দলবদল নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে। ছবির পাশাপাশি, এবার কথোপকথন প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন অজিত মাইতি। তিনি বলেন, 'যা কথা হয়েছে, অভিষেক কী বলেছেন, ও কী বলেছেন, আমি কী বলেছি, ১ ঘণ্টা ২০ মিনিট ধরে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকের সমস্ত কথোপকথনগুলো দিয়ে দেব। তারপর সেটাকেও ও যদি বলে, এটাকে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, ও সেটা কোর্টে চ্য়ালেঞ্জ করবে।'

শুধু ছবি-রাজনীতিই নয়, অভিনেতা হিরণের অভিযোগ, বিজেপি করায় টলিউডে কাজ পাচ্ছেন না তিনি। হিরণের অভিযোগ, 'যাঁরা প্রডিউসার আছেন, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেস করেন। তাঁদের কী শিরদাঁড়া সোজা আছে? যে, তাঁরা হিরণ চ্য়াটার্জীকে ডেকে বাংলা সিনেমায় কাজ দেবে? আমাকে বলেই দিয়েছিল। আমি বাংলা সিনেমাটা বানিয়ে, রিলিজ করব কী করে যদি তৃণমূলের সাহায্য় না পাই...ওরা বলে দিয়েছে, যে, তোকে নিলে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না।'

এই অভিযোগের পরে পাল্টা কটাক্ষ করেছেন অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কোঅর্ডিনেটর বলেন, 'হিরণকে কাজ দেওয়া হচ্ছে না, এটা সত্য় নয়। ও কাজ করার যোগ্য়তা হারিয়েছে।'

দলবদলের জল্পনায় নিজেই জল ঢেলেছেন হিরণ। তৃণমূলকে আক্রমণও করছেন। কিন্তু তৃণমূল কী করবে? ফের কি নতুন কোনও দাবি সামনে আসবে? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget