এক্সপ্লোর

Governor Security Increased : 'জীবনের ঝুঁকি আছে', রাজ্যপালের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

Home Ministry on Governor's Security : জেড প্লাস নিরাপত্তা (Z+ Security) পাবেন রাজ্যপাল

রুমা পাল, কলকাতা : রাজ্যপালের জীবনের ঝুঁকি আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Health Ministry) গোয়েন্দা রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই বাড়ানো হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) নিরাপত্তা। রাজ্যপালের নিরাপত্তা বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক। জেড প্লাস নিরাপত্তা (Z+ Security) পাবেন রাজ্যপাল।

জগদীপ ধনকড়ের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। এরপর গত নভেম্বর মাসে রাজভবনে স্থায়ীভাবে আসেন কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস।

এরাজ্যে তিনি আসার পর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। প্রায় ঘণ্টাখানেক পর সেখান থেকে বেরোন। সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, "রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। আশা করি, আর কোনও সমস্যা থাকবে না।"

প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা, হলেও কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। তিনিই জানিয়েছিলেন, বাংলার সঙ্গে, বিশেষ করে কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোবেশনারি অফিসার ছিলাম। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি।

কর্মজীবনে সি ভি আনন্দ বোস ডিস্ট্রিক্ট কালেক্টর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুখ্যসচিব ও কেন্দ্রীয় সরকারের সচিবের মতো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব সামলেছেন। সি ভি আনন্দ বোস কেরল বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং BITS, পিলানি থেকে Ph.D। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৫টি স্বর্ণপদক-সহ ১০০’রও বেশি পুরস্কার পেয়েছিলেন।

মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার সময় পরপর তিন বছর তিনি সেরা বক্তা হিসেবে বিতর্কে জয়ী হয়েছিলেন। পেয়েছিলেন জওহরলাল নেহরু ফেলোশিপও। ১৯৭৭ সালে তিনি IAS হিসেবে কাজে যোগ দেন। জেনেভার ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গ্যানাইজেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সি ভি আনন্দ বোস।

অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যানও ছিলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে ৩৩টি পুরস্কার পেয়েছেন। আবাসন নির্মাণের ক্ষেত্রে তাঁর উদ্যোগগুলিকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। এদেশেও ন্যাশনাল হ্যাবিট্যাট পুরস্কার জিতেছেন তিনি। ২০১১ সালে অবসরের পর থেকে একাধিক বই লিখেছেন সি ভি আনন্দ বোস। 

আরও পড়ুন ; ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget