এক্সপ্লোর

Hooghly Gas Leak : হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, তীব্র ঝাঁঝালো গন্ধে আতঙ্ক হুগলির ধনিয়াখালিতে

Hooghly News : তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেয়ে প্রবল আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এলাকা দিয়ে হাঁটাচলার করার মাঝে তীব্র গন্ধের জেরে শ্বাসকষ্টও অনুভব করেন।

সোমনাথ মিত্র, হুগলি : ফের একবার গ্যাস লিকের ঘটনা। এবার হুগলিতে (Hooghly)। হিমঘর থেকে লিক করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস (Amonea Gas Leak)। তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গ্যাসের তীব্রতা। ধনিয়াখালির দশঘড়া এলাকায় যে ঘটনায় তৈরি হয় তীব্র আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালি থানার পুলিশ (Dhanikhali Police Station) ও দমকল বাহিনী। হিমঘরটি যে এলাকায় সেখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দাকে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার দোলের দিন সন্ধেবেলায় ঘটনাটি ঘটে। ধনিয়াখালির দশঘড়া এলাকার স্থানীয় একটি কোল্ড স্টোরেজ তথা হিমঘর থেকে গ্যাস লিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রবলভাবে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেয়ে প্রবল আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এলাকা দিয়ে হাঁটাচলার করার মাঝে তীব্র গন্ধের জেরে শ্বাসকষ্টও অনুভব করেন। গ্যাস লিক করার ঘটনা জানানোর পরই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও ধনিয়াখালি থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই হিমঘর থেকে এভাবে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিমঘর থেকে গ্যাস লিক করায় ও তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার জেরে স্থানীয়দের মধ্যে কাজ করছে এক আতঙ্কের আবহ। স্থানীয় দশঘড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় আইরি জানিয়েছেন, কিছু মানুষ কে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদেরকে স্থানীয় দশঘড়া প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ইডি, স্বাস্থ্যপরীক্ষার পর রাতেই আদালতে পেশ

প্রসঙ্গত, গত বছর হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে এক মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল হুগলির মুক্তারপুরে। কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও গ্যাস সরবরাহকারী সংস্থার ঘাড়ে দায় চাপিয়ে কর্তৃপক্ষের দাবি করেছিল, তাদের কোনও গাফিলতি নেই। একাধিক ধারায় মামলা রুজু করে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। বাসিন্দাদের দাবি ছিল, অ্যামোনিয়া গ্যাসে সিলিন্ডারে বিস্ফোরণের পর এলাকা ঢেকে যায় ধোঁয়া ও ঝাঁঝাল গন্ধে। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন অনেকে। ঘটনার পরের দিন এলাকায় গিয়ে দেখা গিয়েছিল, ঝলসে গিয়েছে হিমঘর লাগোয়া গাছপালা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget