এক্সপ্লোর

Elephant attack in Arambag : হুগলির আরামবাগের লোকালয়ে ঢুকে পড়ল হাতি ! গোটা শহরজুড়ে জারি সতর্কতা, জারি ১৪৪ ধারা

Hooghly News : আরামবাগ টাউনে ঢুকে পড়ে দাঁতালটি। বাজারে চালায় ভাঙচুর। একজন স্থানীয় বাসিন্দা ও একজন হুলা পার্টির সদস্যকে আহতও করে সে।

মোহন দাস, আরামবাগ : জঙ্গল মহল (Jangal Mahal) নয়, সাতসকালে হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) লোকালয়ে ঢুকে পড়ল হাতি। ভোর থেকে বেলা গড়িয়ে বিকেল, কার্যত তাণ্ডব চালাল এক দাঁতাল। একজন স্থানীয় বাসিন্দা ও হাতি বাগে আনতে যাওয়া হুল্লা পার্টির এক সদস্যকে আহতও করেছে সে। হাতিটিকে শান্ত করা গেলেও গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। প্রশাসনের পক্ষ থেকে গোটা আরামবাগ শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বারবার করা হচ্ছে মাইকে প্রচারও। হাতির তাণ্ডব জারি থাকার জেরে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ভোরবেলা সাক্ষাৎ গজদেব !

শনিবার ভোর বেলায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) দিক থেকে গোঘাট হয়ে আরামবাগে ঢুকে পড়ে শাবক-সহ দাঁতালটি। দীর্ঘক্ষণ আরামবাগের কালীপুরের একটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল সে। লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দাঁতালটি জমির ফসল নষ্ট করেছে বলে তাঁদের অভিযোগ। সকালের দিকে দ্বারকেশ্বরের একদিকে থাকলেও বেলা গড়াতেই দাঁতালটি ঢুকে পড়ে আরামবাগ টাউনে ! সবজি বাজার বা সদর ঘাটে পৌঁছে সেখানে তাণ্ডব চালায় হাতিটি। ভাঙচুর করে কয়েকটি বাইক। তবে তার মাঝেই একজন সাধারণ মানুষ ও একজন হুল্লা পার্টির সদস্যকে আহতও করেছে দাঁতালটি। মাঝে আরামবাগ টাউনে এক দোকানে আশ্রয় নেওয়া লোকেদের দিকেও তেড়ে যায় হাতিটি। হাতি ঢুকে পড়ার খবর জেনেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও বন দফতরের (Forest Department) কর্মীরা। হাতি তাড়াতে বাঁকুড়া (Bankura) ও পশ্চিম মেদিনীপুরের হুলা পার্টিকেও খবর দেওয়া হয়। তারাও দ্রুত এসে পৌঁছয়।

আহত কয়েকজন

দ্বারকেশ্বর পেরিয়ে আরামবাগ টাউনে ঢুকে পড়ার পর দুজনকে আহত করে দাঁতালটি। তেড়ে যায় দোকানে জড়ো হওয়া লোকেদের দিকে। ভাঙচুর চালায় বাইক। টাউনে ঢুকে পড়ার পর হাতির সামনে পড়ে যান এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, সামনে হাতি দেখে প্রণাম করতে গিয়েছিলেন ওই ভদ্রলোক। তখনই রাগের মাথায় তাঁকে শুঁড়ে করে ধরে আছাড় মারে হাতিটি। বুকে পা তুলে লাথি মেরে সরিয়ে দেয়। যে ঘটনার জেরে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। আর হাতিটিকে হাজির হয়েছে বাঁকুড়া ও মেদিনীপুরের হুলা পার্টির সদস্যরা। তাঁদের মধ্যে একজন আহত হন। পা ভাঙে তাঁর। 

দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালানোর মাঝে বাজারে ভাঙচুরের সময় একটি দোকানে দাঁড়ানো লোকজনের দিকেও তেড়ে যায় হাতিটি। তবে সৌভাগ্যবশত তখন কাউকে আহত করেনি সে। গোটা ঘটনার পরই এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। একে একে দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এলাকায়। এখনও হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব না হওয়ায় গোটা এলাকাজুড়ে বারবার সতর্কবার্তা দিচ্ছে প্রশাসন।

আরও পড়ুন- মেয়ে রাজ্যের বাইরে, স্ত্রীর মৃতদেহ আগলে কয়েকদিন ধরে বসে স্বামী ! রবিনসন কাণ্ডের ছায়া হাওড়ার জগাছায়

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget