এক্সপ্লোর

Howrah Death News : মেয়ে রাজ্যের বাইরে, স্ত্রীর মৃতদেহ আগলে কয়েকদিন ধরে বসে স্বামী ! রবিনসন কাণ্ডের ছায়া হাওড়ার জগাছায়

Robinson Street Case : স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী তপতী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃদ্ধকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছেন বৃদ্ধ।

সুনীত হালদার, হাওড়া : রবিনসন স্ট্রিটের আতঙ্ক ফিরে এল হাওড়ার জগাছায়। স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী। আজ সকালে সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)। পুলিশের অনুমান, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। বৃদ্ধকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। 

রবিনসন স্ট্রিটের ছায়া !

এখনও তাড়া করে বেড়াচ্ছে রবিনসন স্ট্রিটকাণ্ডের (Robinson Street) ছায়া ! এবার সেই ছায়া দেখা গেল হাওড়ার (Howrah) জগাছায় । ৪-৫ দিন ধরে মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে কাটালেন স্বামী। হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকেন হায়দরাবাদে। 
প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি। 

সমীক্ষার কাজে এসে উদ্ধার

শুক্রবার থেকে এলাকায় ছড়াতে থাকে দুর্গন্ধ। শনিবার সকালে সমীক্ষার কাজে বাড়িতে আসেন হাওড়া পুরসভার কর্মীরা। তাঁদের দাবি, বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ৭০ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ। যে ঘটনা দেখে শোকস্তব্ধ, হতবাক গোটা এলাকা। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, 'খুব খারাপ লাগছে। মেয়ে এমন কথা বলল। জানতে পারলে আমরাই খবর রাখতাম।'

কী জানাচ্ছে পুলিশ ?

পুলিশের অনুমান, ৪-৫ দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। স্ত্রীর দেহের পাশে মেঝেতে বসেছিলেন স্বামী। প্রতিবেশীদের দাবি, খবর পেয়েও আসতে চাননি দম্পতির একমাত্র মেয়ে। তবে ছুটে আসেন অন্য আত্মীয়রা। মৃতার দেওর নীহারকান্তি চক্রবর্তী বলেছেন, 'ফোনে কথা হত, ৪-৫দিন আগে এসেছিলাম। দরজা খোলেনি। আমারও ৭২ বছর বয়স, কী করে খোঁজ রাখব। '

স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী তপতী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃদ্ধকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছেন বৃদ্ধ। রয়েছে পুষ্টির অভাব। এভাবে বৃদ্ধ স্ত্রীর মৃতদেহ আগলে বৃদ্ধের বসে থাকা যেমন মনে করাচ্ছে রবিনসন কাণ্ড, তেমনই শোকের ছায়া গোটা এলাকায়।

আরও পড়ুন- আঁকাবাঁকা অক্ষর, কচি হাতে উঠে এল বুকফাটা কষ্ট, স্কুলের ড্রপবক্সে খুদেদের বিষাদ-পাহাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget