এক্সপ্লোর

Hooghly : 'এলাকায় নিয়মিত বসেন ও কাজ করেন', নিখোঁজের পর এবার পাল্টা কাঞ্চন মল্লিকের পক্ষে পোস্টার হুগলিতে

Kanchan Mullick ; এদিন ডানকুনির বাজার এলাকায় কাঞ্চন মল্লিকের পক্ষে পোস্টার পড়েছে। পোস্টারের নিচে লেখা রঘুনাথপুর মহিলা তৃণমূল কংগ্রেস।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : তৃণমূল বিধায়ক (TMC MLA) এলাকায় নিয়মিত বসেন ও কাজ করেন। পাল্টা পোস্টার দিয়ে দাবি করল মহিলা তৃণমূল কংগ্রেস। গতকালই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) নামে নিখোঁজ পোস্টার পড়ে। সেই পোস্টারের নিচে নাম ছিল বিজেপির (BJP)। পোস্টার ও পাল্টা পোস্টার ঘিরে সরগরম হুগলি।

পোস্টারের জবাব পোস্টারে

বিজেপির নাম লেখা পোস্টারে দাবি, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিরুদ্দেশ। পাল্টা মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি, বিধায়ক নিয়মিত এলাকায় বসেন। বুধবার হুগলির ডানকুনি এলাকায় এই পোস্টার পড়ে বিজেপির রঘুনাথপুর শাখার নামে। তার ২৪ ঘণ্টার মধ্যে, বৃহস্পতিবার পাল্টা পোস্টার পড়ল শাসকদলের অভিনেতা-বিধায়কের পক্ষে। বিজেপির পোস্টারের পাশেই দেওয়া হয়েছে বিধায়কের সমর্থনে পোস্টার। এদিন ডানকুনির বাজার এলাকায় কাঞ্চন মল্লিকের পক্ষে পোস্টার পড়েছে। পোস্টারের নিচে লেখা রঘুনাথপুর মহিলা তৃণমূল কংগ্রেস।

'কৈফিয়ত দেব মানুষকে'

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছেন, 'আজকের পোস্টারে যা বলা হয়েছে, তা ঠিক কথা। আমি এলাকায় বসি, কাজও করি। অন্য কাউকে জবাব দেব না। কৈফিয়ত দেব মানুষকে।' পাল্টা বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদকের খোঁচা, 'বিধায়ক যে আছেন, তা তাঁকে পোস্টারের মাধ্যমে জানাতে হচ্ছে। 
গতকাল আমরা পোস্টারি দিয়েছিলাম, আজ তাঁকে জানাতে হচ্ছে যে তিনি এলাকায় আছেন।'

পোস্টার রাজনীতি

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে এই ধরনের পোস্টারের লড়াই। সম্প্রতি আসানসোলের কুলটিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে। আসানসোলের গোপালপুরেও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ছবি দিয়ে একই ধরনর পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়। সম্প্রতি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়ে। এবার ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ পোস্টারের জবাবও এল সেই পোস্টারেই। 

কিছুদিন আগে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে (Asit Mazumdar) ঘিরে পোস্টারে তুমুল হট্টগোল তৈরি হয়েছিল। বিজেপিতে নেওয়া যাবে না, 'বিজেপি-র সৈনিক'-র তরফে চুঁচুড়ায় বিজেপি-র জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে দেখা গিয়েছিল পোস্টার। যা নিয়ে তৃণমূল বিধায়ক বলেছিলেন, "বিজেপি পাগল-ছাগলের দল। ওরা নিজেদের পার্টি অফিসে কিছু পোস্টার লাগিয়ে দিয়েছে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে বিজেপিতে যাব? আমি শুনেছি তো, লকেট আসছে। লকেট তৃণমূলে আসার জন্য এই সমস্ত কিছু আকাল মাকালদের দিয়ে এসব করাচ্ছে।"

আরও পড়ুন- সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! হাইস্কুলে ভাঙচুর, মালদায় ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: প্রবল ঝড়ে CMRI হাসপাতাল চত্ত্বরে উপড়ে পড়ল একাধিক গাছ, গুরুতরভাবে আহত হয়ে ICU-তে ভর্তি যুবক
প্রবল ঝড়ে CMRI হাসপাতাল চত্ত্বরে উপড়ে পড়ল একাধিক গাছ, গুরুতরভাবে আহত হয়ে ICU-তে ভর্তি যুবক
West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget