এক্সপ্লোর

Malda : সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! হাইস্কুলে ভাঙচুর, মালদায় ধুন্ধুমার

Police : পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাটানো হল টিয়ার গ্যাসের শেল। পাল্টা উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হল পুলিশও। মোথাবাড়ি থানার ওসি-সহ ৭ পুলিশ কর্মী আহত হন।

করুণাময় সিংহ, মালদা : মালদার (Malda) মোথাবাড়িতে সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! আহত হয়েছে আরও একজন। ছাত্রের মৃত্যুর পরেই মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ (Police)। পাল্টা জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হলেন মোথাবাড়ি থানার ওসি-সহ ৭জন। 

স্কুলেই মৃত্যুফাঁদ! 

মালদায় সরকারি স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হল ছাত্রের। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। ফাটানো হল টিয়ার গ্যাসের শেল। পাল্টা উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হল পুলিশও। মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ছাত্রের আহত হয়ে মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার। 

ঠিক কী ঘটনা

মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে টিফিন পিরিয়ডের পর বাথরুমে গিয়েছিল একাদশ শ্রেণির জিশান শেখ। সঙ্গে ছিল তাঁর বন্ধু জিশান মোমিন। আচমকাই তাদের উপর পড়ে বাথরুমের দেওয়াল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। জিশান শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায়, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক ছাত্র জিশান মোমিন। 

স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই ভগ্নদশায় ছিল দেওয়ালটি। তবে কেন আগেভাগে ব্যবস্থা নিল না স্কুল কর্তৃপক্ষ? কেন প্রাণ দিয়ে মাশুল গুণতে হল ছাত্রকে? তবে কোথায় নজরদারি? এসব প্রশ্ন তুলে স্কুলে চড়াও হয় উত্তেজিত জনতা। মালদার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাডিশনাল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাটানো হল টিয়ার গ্যাসের শেল। পাল্টা উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হল পুলিশও। মোথাবাড়ি থানার ওসি-সহ ৭ পুলিশ কর্মী আহত হন। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

কিছুদিন আগেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাহাপুর গ্রামের সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। এক বছর আগে তৈরি হওয়া ভবনে ধরে গিয়েছে ফাটল। আতঙ্কে বিদ্যালয়ে আসছে না পড়ুয়ারা। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, দেখানো হচ্ছে না সিডিউল, প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবক এবং এলাকাবাসীর। যদিও বিষয়টি ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 

আরও পড়ুন- 'সোমবার পর্যন্ত দেখব, নির্দেশের পরও কাজ না হলে পরীক্ষা বন্ধ করে দেব' ফের প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget