এক্সপ্লোর

BSF Jawan Detained: ১১ দিন পার, এখনও পাকিস্তানে বন্দি বাংলার BSF জওয়ান; কবে ফিরবেন বাড়ি?

Hooghly News: সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার BSF জওয়ানের পরিবার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ১১ দিন পার হয়ে গেলেও এখনও পাকিস্তানে বন্দি বাংলার BSF জওয়ান (BSF Jawan Detained)। এই আবহেই ভারতের BSF- এর হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান আটক হয়েছে। আর তাতেই পূর্ণমকুমার সাউয়ের ছাড়া পেতে সুবিধা হবে মনে করছে তাঁর পরিবার। 

কবে ফিরবেন বাড়ি? পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ নিয়ে আর কোনও সংশয় নেই। যে কোনও মুহূর্তে, পাকিস্তানের ওপর পাল্টা আঘাত হানাতে প্রস্তুত ভারতীয় সেনা। এই আবহে পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? সেই উদ্বেগ যাচ্ছে না পরিবারের। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এই আবহে গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাক রেঞ্জার্সের জওয়ানকে আটক করে BSF। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার BSF জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। তাঁরা আশাবাদী এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে তারা।

১১ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি।
গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান BSF-এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ মনে করছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ।

গত সপ্তাহের জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোটে গিয়েছিলেন। সঙ্গে ছিল ছেলে ও পরিবারের কয়েকজন সদস্য। সেখানে BSF-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের। পরিবার সূত্রে খবর, সাক্ষাতের পর কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়। পূর্ণমকুমারকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণমে স্ত্রী জানিয়েছিলেন আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে যতদিন কাটছে ততই বাড়ছে দুশ্চিন্তা। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। এর ফলে পূর্ণম ফিরতে পারেন বলে আশাবাদী তাঁরা। পাঠানকোট থেকে ফেরার পর রজনী বলেছিলেন, "আমি সন্তুষ্ট, আশাবাদী। বিএসএফ ফিরিয়ে আনবে বলেছে, আধিকারিকরা বলেছেন কথা চলছে।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget