এক্সপ্লোর

Hooghly News: বায়না শুনে রাগ! মুখ চেপে ধরে নাতিকে খুন দাদুর

West Bengal News: বস্তায় শিশুর দেহ ভরতে দাদুকে সাহায্য় করেছিলেন শিশুর ঠাকুমা, জেঠিমা।

পার্থ প্রতিম ঘোষ, হুগলি: খেলতে খেলতে রহস্যজনকভাবে নিখোঁজ। ২৪ ঘণ্টা পর হুগলির গুপ্তিপাড়ায় বাড়ির কাছে শৌচালয় থেকে উদ্ধার শিশুর দেহ। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে শিশুর ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমাকে। এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ওই শিশুকে খুন করেছে দাদু। 

তদন্তে নেমে পুলিশের দাবি, রগচটা দাদুর হাতে নাতি খুন হয়েছে ওই শিশু। গত শনিবার নাতির বায়না শুনে রেগে গিয়ে মুখ চেপে ধরে দাদু। শ্বাসরোধ হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে শিশু। গোটা ঘটনাকে ধামাচাপা দিতে দেহ বস্তায় ভরা হয়। বস্তায় শিশুর দেহ ভরতে দাদুকে সাহায্য় করেছিলেন শিশুর ঠাকুমা, জেঠিমা। পুলিশের দাবি, শিশুকে খোঁজাখুঁজি শুরু করলে তদন্ত বিভ্রান্ত করতে নানা গল্পের আশ্রয় নেন ৩ জন। রবিবার ভোরের দিকে পুলিশকে এড়িয়ে শৌচালয়ে দেহ রেখে আসা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মুখে ঠাকুমা একথা স্বীকার করেছে, দাদুর এ নিয়ে কোনও অনুশোচনা নেই। অতীতে শিশুদের উপর আক্রমণ করার উদাহরণ আছে মূল অভিযুক্তর বিরুদ্ধে বলে দাবি পুলিশের। 

ঘটনা কী? 

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল এলাকার বাসিন্দা ৫ বছরের ওই শিশু। খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করেও না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে এলাকায় আসে গুপ্তিপাড়া ফাঁড়ি ও বলাগড় থানার পুলিশ। ওড়ানো হয় ড্রোন। রাতে আনা হয় স্নিফার ডগ, কিন্তু কোথাও খোঁজ মেলেনি শিশুর। এলাকায় তল্লাশি চালানোর পর মোতায়েন করা হয় পুলিশবাহিনী। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে রবিবার সকালে বাড়ির পাশে এই শৌচাগারে নাতিকে পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন ঠাকুরদা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন, চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শিশুকে মুখে চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের আটক করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, শিশুর মা-বাবার সঙ্গে ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমার সম্পর্ক ভাল ছিল না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Hooghly News: ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget