এক্সপ্লোর

Hooghly News: ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

West Bengal News: খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে তাকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন।

সোমনাথ মিত্র, হুগলি: গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার দেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। 

ধর্ষণ করে খুনের অভিযোগ: জয়নগর, জয়গাঁ, ফরাক্কার পর হুগলির গুড়াপ। এবার ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ। পরিবারের দাবি, গতকাল বিকেলে নিখোঁজ হয়ে যায় শিশুকন্যা। খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে তাকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।  পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই প্রতিবেশীকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। আজ চুঁচুড়ায় শিশুর ময়নাতদন্ত হবে এবং অভিযুক্তকে রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-খুনের অভিযোগ-সহ পকসো আইনে মামলা রুজু হয়েছে। 

এদিন গুড়াপে নিহত শিশুকন্যার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি জেলা সভাপতি। হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ। বিজেপি নেতার দাবি, বিক্ষোভকারীরা তৃণমূলের। গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। এদিন নিহত শিশুর বাড়িতে যান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তিনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি জেলা সভাপতি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। ধস্তাধস্তি হয়, বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান বিজেপি জেলা সভাপতি। 

এদিকে স্বনির্ভর গোষ্ঠীর বৈঠক থেকে ফেরার পথে, হুগলির খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানার সামনে রাতে বিক্ষোভ দেখানো হয়। মাঝরাত পর্যন্ত থানাল।  ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, খানাকুলের মারোখানা পঞ্চায়েত তাদের দখলে আসার পর থেকেই ওই সদস্যাকে হেনস্থা করা হচ্ছিঅভিযোগ, গতকাল সন্ধেয় স্বনির্ভর গোষ্ঠীর বৈঠক সেরে বাড়ি ফেরার পথে, বিজেপি সদস্যাকে একা পেয়ে তাঁর শ্লীলতাহানি করেন কয়েকজন তৃণমূল কর্মী। খানাকুল থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা অধরা। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, কী নিয়ে আলোচনার সম্ভাবনা?

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget