এক্সপ্লোর

Singur: হয়নি শিল্প, কারখানার জমিতে ফেরেনি কৃষিও, কেমন আছে সিঙ্গুর?

Hooghly News: চোখ ধাঁধানো আলো, দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে মঙ্গলবার যখন সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল, তখন প্রায় ৫০ কিলোমিটার দূরে হুগলির সিঙ্গুরে সূর্যাস্তের পর নেমে এসেছে অন্ধকার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যেখানে গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, সেই জমিতেই এখন কৃত্রিম জলাশয় তৈরি করে মাছ চাষ হচ্ছে। একসময় রাজ্যের শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে যে সিঙ্গুরের নাম উঠে এসেছিল, সেটাই কার্যত আজ পরিণত হয়েছে শিল্পের সমাধিতে। এরইমধ্যে সম্প্রতি আরবিট্রাল ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, সিঙ্গুরে (Singur) কারখানা না হওয়ায় সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে WBIDC-কে। যা নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।

সিঙ্গুরে আক্ষেপের সুর: চোখ ধাঁধানো আলো, দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে মঙ্গলবার যখন সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল, তখন প্রায় ৫০ কিলোমিটার দূরে হুগলির সিঙ্গুরে সূর্যাস্তের পর নেমে এসেছে অন্ধকার। অন্ধকারে কার্যত সিঙ্গুরের শিল্প সম্ভাবনরাও। অথচ বাম আমলে, এই সিঙ্গুরই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের শিল্পের পোস্টার বয়। সিঙ্গুরের বাসিন্দা রাজকুমার সাঁতরার গলায় আক্ষেপের সুর। তাঁর কথায়, “দেড় বিঘা জমি ছিল। সেদিন ওরা বুঝিয়েছিল তাই আন্দোলন করেছিলাম। আজ চাষ করতে পারছি না। শিল্পটা হলে ছেলেটা করে খেত। আমায় বুঝিয়ে ছিল এখন বললে বলে, তুই গিয়েছিলি কেন।’’

২০০৬ সালের ১৮ মে বুদ্ধদেব ভট্টাচার্য সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির কারখানা গড়ার কথা ঘোষণা করেছিলেন রতন টাটা। এক বছরের মধ্যে ন্যানো কারখানা তৈরির কাজ শুরু হয়ে যায়। কিন্তু তারপরই শুরু হয় তৃণমূলের জমি আন্দোলন। তারপরের ঘটনা সকলেরই প্রায় জানা। ১৫ বছর আগে রাজ্য ছেড়ে চলে গেছেন টাটারা। আদালতের নির্দেশে জমি ফেরত পেয়েছেন জমিদাতারা। না হয়েছে শিল্প, না হয়েছে আগের মতো চাষাবাদ। কালের নিয়মে সেই জমিতেই এখন মাছ চাষ হচ্ছে। তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। তাতে খেলে বেড়াচ্ছে মাছ। জমির মালিক বনমালী মাইতি বলেন, “আমরা তখন জমি দিয়ে দিয়েছিলাম। তখন শিল্প হোক আমরা চেয়েছিলাম। পরিস্থিতি বলতে, এখন যে হয়েছে এইটা এই পুকুর করে দিয়েছি। পুকুর করে দিয়েছে সরকার থেকে আমাকে এটা করে দিয়েছে।’’

সিঙ্গুরে শিল্প হয়নি। কারখানার জমিতে ফেরেনি কৃষিও। তবে সম্প্রতি কারখানা না হওয়ায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে হাজার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের ওপর ভর করে ২০১১-য় ক্ষমতায় এসেছে তৃণমূল। আর সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রাজনৈতিক সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। যিনি আজ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “এখানে একটা তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে সিঙ্গুরে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা নন্দীগ্রামের লোক তো শিল্পবিরোধী নই। আমরা তো জেলিংহ্যামে শিল্প চেয়েছিলাম। কিন্তু, নন্দীগ্রামে যে কায়দায়, মাননীয় লক্ষ্মণ শেঠ, গ্রামগুলো নিয়ে নিতে চেয়েছিলেন ব্রিটিশের মতো, তার আমরা বিরোধিতা করেছি। ২৭টা গ্রাম কেন নিয়ে নেবে, ইংরেজদের মতো?’’

আরও পড়ুন: ABP Exclusive: 'পরিযায়ী শ্রমিক তকমা লেগে গেছে,' গুজরাতে টাটাদের কারখানায় কর্মরত বাঙালিদের গলায় আক্ষেপের সুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget