এক্সপ্লোর

Srabani Mela: তারকেশ্বরে ভক্ত সমাগম, সিসি ক্যামেরায় নজরদারি, চালু টোল ফ্রি নম্বর

Tarakeshwar: প্রশাসনের তরফে এদিন তারকেশ্বরে এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল।

সোমনাথ মিত্র, হুগলি: শুরু হয়েছে শ্রাবণ মাস। তারকেশ্বরে শ্রাবণী মেলাকে (Srabani Mela) কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ভিড় সামাল দিতে পূর্ব রেল অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারও তারকেশ্বর থেকে বর্ধমান ও তারকেশ্বর থেকে ধর্মতলা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা প্রদান করবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত গোটা রাস্তায় নিরাপত্তার পাশপাশি পর্যাপ্ত আলো এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা তারকেশ্বর এলাকায় সিসিটিভি নজরদারি থাকবে। তারকেশ্বর স্টেশনে কেউ হারিয়ে গেলে বা কিছু চুরি গেলে ১৯৩ ট্রোল ফ্রি নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যাবে।

কড়া নিরাপত্তার ব্যবস্থা: প্রশাসনের তরফে এদিন তারকেশ্বরে এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলি জেলা পরিষদ সভাধিপতি রজ্ঞন ধারা, পুরসভার প্রতিনিধি, তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ, রেলের আধিকারিকরা সহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। প্রতিনিধি দলের সবাই আজ তারকেশ্বর মন্দিরের আশেপাশের এলাকা ও তারকেশ্বর স্টেশন চত্বর পরিদর্শন করেন। তারপর  দুপুরে জেলাশাসক ,মন্ত্রীরা বৈদ্যবাটিতে গঙ্গার ঘাট পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। ভক্তদের কথা মাথায় রেখে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন সকলে।   

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, তারকেশ্বর থেকে ধর্মতলা ও তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে বর্ধমান পর্যন্ত এবারে নতুন বাস পরিষেবা দেওয়া হবে শ্রাবণী মেলা উপলক্ষে। রাজ্যের কৃষিজ বিপনন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গঙ্গাসাগর মেলার মতো সমস্ত পরিষেবা শ্রাবণী মেলায় পৌঁছে দেওয়া হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি রাস্তায় নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। রেল পুলিশের এক আধিকারিক জানান, "ইতিমধ্যে একাধিক ট্রেন পরিষেবা বাড়ানো হয়েছে। যাত্রী সুবিধার্থে নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। গত বছর মেলা চলাকালীন তারকেশ্বর ও শেওড়াফুলিতে ৬জনের মৃত্যু হয়েছিল। তাই ভক্তদের অনুরোধ করব, তাঁরা লাইন পারাপারের সময় যেন ডানদিক, বাঁদিক দেখে পারাপার করেন। কেউ হারিয়ে গেলে বা কিছু চুরি গেলে ১৯৩ টোল ফ্রি নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যাবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News: 'বাংলার কোথাও লোডশেডিং হয়না' মানিকচকের ঘটনায় দাবি বিদ্যুৎমন্ত্রীর

সেরা শিরোনাম

Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
Madan Mitra: 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
West Bengal News LIVE: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
Uttam Kumar Centenary: মহানায়কের জন্ম শতবর্ষ, টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহানায়কের জন্ম শতবর্ষ, টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget