এক্সপ্লোর

Hooghly News: দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে দুই যুবক, ধরা পড়ল সিসিটিভিতে

গত বেশ কিছুদিন ধরেই উত্তরপাড়ায় পর পর চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাট কিংবা বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। ফাঁকা বাড়ি কিংবা ফ্ল্যাট থেকে অল্প কয়েকদিনের মধ্যেই পর পর চুরি হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে দুই যুবক। আর তা ধরা পড়ল সিসিটিভি (CCTV) ক্যামেরায়। পর পর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হিন্দমোটর - উত্তরপাড়া মধ্যবর্তী এলাকায়।

কী ঘটেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটর (Hindmotor) নিউ স্টেশন রোডের বাসিন্দা বেবি সুর তাঁর মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলেন। রাজেন্দ্র অ্যাভিনিউতে স্কুলের সামনে সকাল দশটার সময় নিজের সাইকেলটি চাবি দিয়ে তিনি ভিতরে ঢোকেন। মিনিট পাঁচেক পরই মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে আসেন। আর বেরিয়েই তাঁর চোখ কপালে ওঠে। দেখেন তাঁর সাইকেলটি নেই। জানা গিয়েছে, সাইকেল চুরির ঘটনা ধরা পড়েছে পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায়। পাশেই একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। তাতে দেখা যায়, একটি স্কুটারে করে দুই যুবক স্কুলের সামনে আসে। স্কুটারটাকে কিছুটা হাঁটিয়ে নিয়ে এসে ঠিক স্কুলের সামনে থেকে চেপে একজন চলে গেল। আর অন্য যুবকের হাতে ছিল একটি ব্যাগ। পকেট থেকে একটি চাবি বের করে সে। তারপর সেই চাবি দিয়ে সাইকেলের তালা খোলে। আর স্বাভাবিক ভাবভঙ্গীতে সে সাইকেলটি চালিয়ে চলে যায়।

আরও পড়ুন - Hooghly News: শ্রীরামপুরের ঘনবসতিপূর্ণ এলাকায় গৃহবধূ খুন, আতঙ্কিত এলাকাবাসী

সিসিটিভি ফুটেজ শেয়ার সোশ্যাল মিডিয়ায়-

গতকাল সাইকেল চুরির ঘটনায় উত্তরপাড়া (Uttarpara) থানায় অভিযোগ দায়ের করেছেন বেবি সুর নামে ওই মহিলা। পাশাপাশি ওই মহিলার এক বন্ধু অনন্যা চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ওই দোকানের সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। ফুটেজটি শেয়ার করে বন্ধুর সাইকেল খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, গত বেশ কিছুদিন ধরেই উত্তরপাড়ায় পর পর চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাট কিংবা বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। ফাঁকা বাড়ি কিংবা ফ্ল্যাট থেকে অল্প কয়েকদিনের মধ্যেই পর পর চুরি হয়েছে। এবার দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে এভাবে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চোরের উপদ্রবে রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পর পর চুরির ঘটনায়া শহরের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ পাওয়ার পর থেকে গোটা ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget