এক্সপ্লোর

Hooghly News: শ্রীরামপুরের ঘনবসতিপূর্ণ এলাকায় গৃহবধূ খুন, আতঙ্কিত এলাকাবাসী

মৃতার স্বামী রমেশ সাউ তাঁদের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তাঁর গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা। হাতেও ধারাল অস্ত্রের ক্ষত।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) শ্রীরামপুরের (Serampore) ঘন বসতিপূর্ণ এলাকায় খুন হলেন এক গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর প্রভাসনগরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মৃতার স্বামী রমেশ সাউ তাঁদের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তাঁর গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা। হাতেও রয়েছে ধারাল অস্ত্রের ক্ষত। বাড়ি ফিরে এমন দৃশ্যে দেখে দ্রুত স্ত্রীকে টোটোয় চাপিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বছর চল্লিশের রেনু সাউকে। চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন - Hooghly News: জলে ডুবে যাচ্ছে বোন, বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর এলাকায় দিনে দুপুরে এমন ঘটনায চাঞ্চল্য ছড়িযেছে প্রভাসনগরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারাল কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে রেনু সাউকে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৃতার স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, দেখা যায় ঘরের আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। লুঠপাটের উদ্দেশে খুন করা হয়েছে ওই মহিলাকে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে জানিয়েছেন যে, তাঁরা এদিন  কোনও অস্বাভাবিক শব্দ পাননি। যদিও প্রভাসনগর ঘন বসতিপূর্ণ এলাকা। এমন একটা জায়গায় নৃশংস হত্যার কাণ্ড ঘটে গেল, অথচ কেউ কোনও শব্দ পেল না, তা কিছুটা অস্বাভাবিকই। দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget