এক্সপ্লোর

Pandua News: ধরা না পড়তে সিসিটিভির তার কাটল চোর, দোকানে সিঁধ কেটে নিয়ে গেল ৬০ লক্ষের মোবাইল

Pandua News: বৃহস্পতিবার রাতে সিঁধ কেটে ওই দোকানে ঢোকে ওই চোর। দোকানে ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় সে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  সিঁধ কেটে দোকানে ঢুকে ৫০ থেকে ৬০ কোটি টাকার মোবাইল ফোন (Mobile Phone Theft) চুরি করে নিয়ে গেল চোর। ধরা পড়ার কোনও সুযোগই যাতে না থাকে, তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে এসেছিল সে। দোকানের সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) তারও কেটে দেয়, যাতে কোনও ভাবেই কোনও ভাবে তাকে শনাক্ত করা না যায়। শহর কলকাতা নয়, হুগলির (Hooghly News) পান্ডুয়ায় (Pandua News) এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে পান্ডুয়ার কালনা রোডের একটি দোকান কার্যত ফাঁকা করে দিয়েছে ওই চোর। শুক্রবার ওই এলাকার দোকানপাট বন্ধ থাকে। তাই রীতি মতো পরিকল্পনা করেই ওই চোর দোকানে হানা দিয়েছিল বলে ধারণা পুলিশের। দেশি-বিদেশি দামি মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে সে।

পুলিশ (Pandua Police) সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সিঁধ কেটে ওই দোকানে ঢোকে ওই চোর। দোকানে ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় সে। তার পর দেশি-বিদেশি প্রায় ৩০০টি মোবাইল চুরি করে নিয়ে যায়। তবে শুধু ফোনই বার করে নিয়ে গিয়েছে সে। তার বাক্সগুলি দোকানেই ফেলে গিয়েছে।

দোকানের মালিক সাবির আলি জানিয়েছেন, শুক্রবার দোকান বন্ধ থাকলেও, অভ্যাস মতো এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ ঝাঁট দিতে দোকান খোলেন তিনি। কিন্তু শাটারের তালা খুলে ভিতরে ঢুকেই হতভম্ব হয়ে যান তিনি। দেখতে পান, শোকেস খালি পড়ে রয়েছে। মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফোনের বাক্স। দোকানের এক কোণে দেওয়ালে সিঁধ কাটা দেখতে পান তিনি। তাতেই রাতে চোর হানা দিয়েছিল বলে নিশ্চিত হয়ে যান সাবির।

আরও পড়ুন: Madan Mitra: ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের

এর পর দোকান থেকেই পুলিশকে ফোন করেন সাবির। খবর পেয়ে তাঁর দোকানে এসে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। সাবির পুলিশকে জানান, দেশি-বিদেশি যত ফোন চুরি গিয়েছে, তার বাজারমূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

সিসিটিভি ক্যামেরার তার যেহেতু কেটে দিয়েছিল ওই চোর, তাই ঘটনার সময়কার দৃশ্য হাতে পায়নি পুলিশ। তবে সিঁধ কেটে যখন দোকানে ঢোকে ওই চোর, সেই সময়কার কিছু ছবি সিসিটিভি ফুটেজ থেকে হাতে এসেছে তাদের। তাতে দেখা গিয়েছে, এক জন দোকানের ভিতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার তার কাটছে। মাফলার এবং মাস্কে ঢাকা তার মুখ। ঞান্টা থেকে বাঁছতে গায়ে চাপানো রয়েছে হুডি। তবে পরনের প্যান্ড উধাও। শুধুমাত্র অন্তর্বাস এবং এবং মোজা পরে রয়েছে সে। তার হাতে তার কাটার প্লাসও দেখা গিয়েছে ছবিতে। পান্ডুয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget