এক্সপ্লোর

Hooghly: নিহতদের সঙ্গে শত্রুতা ছিল না, দাবি সিঙ্গুরে জোড়া খুনে অভিযুক্তর, ধোঁয়াশায় পুলিশ

Singur: হুগলির সিঙ্গুরে জোড়া খুন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারের মধ্যে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে গিয়ে বাজারের রাস্তায় একইভাবে হত্যা করা হয় নিহতের ভাইকে।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: গত শুক্রবার, ২১ জানুয়ারি জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় হুগলির সিঙ্গুর থানা এলাকার মির্জাপুর গ্রামে। আজ সেই জোড়া খুনে অভিযুক্ত উত্তম সাঁতরাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করায় পুলিশ। অভিযুক্ত পুলিশকে জানায়, ‘মৃত ব্যক্তিদের সঙ্গে আমার কোনও শত্রুতা ছিল না। টাকা-পয়সা সংক্রান্ত কোনও বিবাদও ছিল না। কীভাবে হয়ে গেছে জানি না।’

গত শুক্রবার যে দুই ভাইকে খুন করার অভিযোগ উত্তম সাঁতরার বিরুদ্ধে, তাঁদের নাম নির্মল মালিক (৪০) ও রাজকুমার মালিক (৩৫)। দুই ভাই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের পরিবার সূত্রে খবর, সেদিন দুপুরে মির্জাপুর স্টেশন লাগোয়া বাজারে গিয়েছিলেন নির্মল। তিনি যাওয়ার কিছুক্ষণ পর বাজারের উদ্দেশেই রওনা তাঁর ভাই রাজকুমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের মধ্যেই নির্মলকে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে বাজারে যাওয়ার রাস্তায় দ্বিতীয় খুন করে সে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত উত্তম সাঁতরাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র।

আজ সিঙ্গুরের মির্জাপুর-বাঁকিপুর স্টেশন লাগোয়া বাজার এবং বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে দু’টি আলাদা জায়গায় কীভাবে দুই ভাইকে ছুরি চালিয়ে খুন করে, তা পুলিশকে দেখায় অভিযুক্ত। এই ঘটনায় ডিডিওগ্ৰাফি করে পুলিশ।

অভিযুক্ত জানিয়েছে, খুনের সময় দু’বার করে দুই ভাইয়ের পেটে ছুরি চালায় সে। একটি ছুরি আগেই স্থানীয় গঙ্গাধরপুর বাজারের কামারশাল থেকে  কিনেছিল সে। সেই ছুরি দিয়েই দুই ভাইকে খুন করে। অভিযুক্ত উত্তম সাঁতরা কেন দুই ভাইকে খুন করল, সেটা নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশায়।

হুগলী জেলা গ্ৰামীণের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ‘আজ সিঙ্গুর থানায় গিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। ঘটনার সময় অভিযুক্ত প্রচুর মদ‍্যপান করেছিল। তবে কেন সে খুন করল? কোনও পুরনো শক্রতা ছিল? নাকি অন‍্য কারণ ছিল খুনের পিছনে, তা এখনও জানা যায়নি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget