এক্সপ্লোর

Saraswati Puja Pachim Medinipur News : নেই শিক্ষক ! উঠে যাওয়ার আগে স্কুলে 'শেষ সরস্বতী পুজো' পড়ুয়াদের

হয়ত এটাই শেষ বছর....এই হতাশা নিয়েই শিক্ষকহীন স্কুলে ছাত্র-ছাত্রীরা করল বাণীবন্দনা। পুজোয় পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষরাই। 

 

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : স্কুল আছে। আছে ব্ল্যাক বোর্ড। আছে পড়ুয়া। কিন্তু নেই শিক্ষক। সরস্বতী পুজোর পরেই হয়ত বন্ধ হয়ে যাবে  স্কুল। কিছুদিন আগেই অবসর নিয়েছেন স্কুলের একমাত্র শিক্ষিক। এই পরিস্থিতিতে কী হবে  স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ, জানেন না কেউই।  দুশ্চিন্তায় অভিভাবকেরা। হয়ত এটাই শেষ বছর....এই হতাশা নিয়েই শিক্ষকহীন স্কুলে ছাত্র-ছাত্রীরা করল বাণীবন্দনা। পুজোয় পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষরাই। 

দ্রুত স্কুলে একজন শিক্ষক নিয়োগ হোক, দাবি অভিভাবক থেকে গ্রামবাসীদের। আগামী অনিশ্চিত, তবু  হল  বিদ্যা দেবীর আরাধনা । হল হাতে খড়ি।  পড়ুয়াদের একটাই আশঙ্কা,  পুজোর পর সেই স্কুলে হয়ত বন্ধ হয়ে যাবে পঠনপাঠন। 

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর শিশু শিক্ষা কেন্দ্রে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ২৫ জন । এই স্কুলে পড়ুয়ারা তো মিড ডে মিল পানই, সেই সঙ্গে মিড ডে মিল পান ১০-১২ জন প্রসূতি। গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে২০০০ সালে একজন শিক্ষক ও একজন সহায়িকা দিয়ে এই স্কুলটি শুরু হয়। দু বছর আগে সহায়িকা অবসর নেন। বর্তমানে স্কুলের একমাত্র শিক্ষক তরুণ পাল কয়েকদিন আগেই অবসর নিয়েছেন। তাঁর অবসরে বর্তমানে শিক্ষকহীন স্কুল। বন্ধ পঠনপাঠন ।  মিডডে মিলও আর হয় না। স্কুলে আসেন না রাঁধুনিরা। তাঁরাও অনিশ্চয়তায়। 

তবে এত হতাশার মধ্যেও স্কুলের সরস্বতী পুজোটা বন্ধ হতে দেননি গ্রামের মানুষ।  তবে আগামীর কথা মনে করে সকলেরই মুখভার। এদিন স্কুলে  উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ পালও।  স্কুলের সমস্ত পরিকাঠামো থাকলেও নেই শিক্ষক, তাই সরস্বতী পুজোর পরেই বন্ধ হয়ে যেতে পারে স্কুলটি।  স্কুলের ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? এই ছাত্ররা যাবে কোথায়, উত্তর নেই কারো কাছে।

এই গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অন্যান্য স্কুল। তাই ছোট্ট স্কুল পড়ুয়াদের অভিভাবকরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। সকলেই চাইছেন এই স্কুলে দ্রুত সহিত শিক্ষক নিয়োগ করা হোক।  স্কুল বন্ধ হয়ে যাবে তাতে সমস্যায় পড়বে প্রত্যন্ত  গ্রামের খুদে পড়ুয়ারা।

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসকে বিষয়টি জানানো হলে তিনি বলেন,  ' শিক্ষক নিয়োগ করা সম্ভব নয়,সম্ভবত ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের অন্যত্র পাঠাতে হবে।' এখন দেখার  শেষমেশ এই স্কুলের ভবিষ্যৎ কি হয়। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget