এক্সপ্লোর

Singur Samabay Issue : ভোটে ধুন্ধুমার, ফল সামনে আসতেই হুগলির সমবায় সমিতি থেকে টাকা তোলার হিড়িক!

Hooghly News : সমবায় সূত্রে খবর, এখানকার গ্রাহক সংখ্যা ৬ হাজার। ফল ঘোষণার পর অন্তত ৫০০ জন গ্রাহক তুলে নিয়েছে প্রায় আড়াই কোটি টাকা। গ্রাহকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তাঁরা জমা টাকা নিয়ে আতঙ্কিত।

সোমনাথ মিত্র, হুগলি : হুগলির (Hooghly) সিঙ্গুরের (Singur) ছিনামোড় সমবায় সমিতি থেকে টাকা তোলার হিড়িক পড়ে গেছে গ্রাহকদের মধ্যে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই কয়েকশো গ্রাহক তুলে নিয়েছেন প্রায় আড়াই কোটি টাকা। তৃণমূলের (TMC) দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। গ্রাহকদেরও বক্তব্য, যারা লুটপাট করে সমবায়ের শীর্ষে থাকতে চাইছে তাদের উপর ভরসা নেই। আতঙ্কের কারণ নেই, আশ্বাস ম্যানেজারের (Manager)। 

সমবায় সমিতির ভোট ঘিরে ধুন্ধুমার !

বহিরাগতদের এনে ভোট লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। দফায় দফায় বিক্ষোভ (Agitation) দেখায়। পথ অবরোধ করে বামেরা। পুলিশের (Police) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা (Villegers)। গত ১৯ ফেব্রুয়ারি, ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে এবাবেই উত্তপ্ত হয়ে ওঠে হুগলির সিঙ্গুর। প্রায় ২০ বছর পর বামেদের হাত থেকে সমবায় ছিনিয়ে নেয় তৃণমূল। ৫৭টি আসনের মধ্যে ৫৩টিতে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাম সমর্থিত প্রার্থীরা ৪টিতে জয়ী হন। ১৪টি আসনে প্রার্থী দিলেও, একটি আসনের জিততে পারেনি বিজেপি (BJP)। 

টাকা তোলার হিড়িক

এই প্রেক্ষিতেই শুরু হয়েছে টাকা তোলার হিড়িক। সমবায় সূত্রে খবর, এখানকার গ্রাহক সংখ্যা ৬ হাজার। ফল ঘোষণার পর অন্তত ৫০০ জন গ্রাহক তুলে নিয়েছে প্রায় আড়াই কোটি টাকা। গ্রাহকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তাঁরা জমা টাকা নিয়ে আতঙ্কিত। এক গ্রাহক বলেছেন, 'আমার ১১ লক্ষ টাকা ছিল সমবায়ে, আমি সব টাকা তুলে নিয়েছি। আমার স্বামী নেই। এই টাকা চলে গেলে আমার সব টাকা চলে যাবে। এই সমবায়ের উপর আর ভরসা নেই। কারণ তৃণমূল সব লুঠেপুটে নিয়ে নিচ্ছে। আমার ৩৯ বছর বয়সে আমি এরকম ভোট জীবনে দেখিনি তাই আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি।'

অন্য এক গ্রাহকের কথায়, 'যখন সমস্ত জায়গা বন্ধ থাকে তখন এই সমবায়টা রবিবার খোলা থাকে এবং বাড়ির একদম কাছাকাছি। তাই সেভিং এ প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা ছিল। ভোটের পর থেকে এখন অবধি ৩ লক্ষ টাকা তুলে নিয়েছি। কারণ, যারা লুঠপাট করে সমবায়ের শীর্ষে থাকতে চাইছে তাদের উপর ভরসা নেই। কারণ তারা লুঠপাট করে সমবায়টাকেই তুলে দেবে। আমি ছাড়াও এখানে অনেকে টাকা তুলে নিচ্ছে এই কারণে।'

আশ্বাস ম্যানেজারের

যদি সমবায়ের ম্যানেজারের দাবি, আতঙ্কে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে টাকা তুলছেন গ্রাহকরা। সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সন্দীপকুমার কোলে বলেছেন, '২১ তারিখ থেকে বেশ কিছু গ্ৰাহক আবেদন দিয়ে তাদের টাকা তুলে নিচ্ছে। তারা সবাই ব্যক্তিগত কারন দেখিয়েই টাকা তুলে নিচ্ছে। প্রায় আড়াই কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।'

কিন্তু একই সময়ে এত সংখ্যক গ্রাহক ব্যক্তগত কারণ দেখিয়ে টাকা তুলে নিচ্ছেন কেন? বিরোধীদের দাবি, যেভাবে বোর্ড দখল করা হয়েছে, তাতে গ্রাহকরা আতঙ্কিত, নির্বাচিত প্রতিনিধিদের ওপর আস্থা হারিয়েছেন। বিরোধীদের উদ্দেশে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। গ্রাহকদের অযথা আতঙ্কিত হওযার কারণ নেই। সবার আমানতই সুরক্ষিত রয়েছে বলে আশ্বস্ত করেছেন সমবায়ের ম্যানেজার। কিন্তু আমানত নিয়ে আতঙ্ক কাটছে না গ্রাহকদের।

আরও পড়ুন- টাকার পাহাড়ে শহর ! ফের বান্ডিল বান্ডিল নোট উদ্ধার, কোটি কোটি টাকার খোঁজ

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget