এক্সপ্লোর

Hooghly News: পুলিশ সেজে 'ব্ল্যাকমেল' বৃদ্ধকে! তোলাবাজির অভিযোগে ধৃত 'বন্ধু'-সহ ৩

Chandannagar Story: পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে 'ব্ল্যাকমেল'! শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেফতার এক মহিলা-সহ তিন জন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে 'ব্ল্যাকমেল' (blackmail)! শ্লীলতাহানির (molestation) কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির (extortion) অভিযোগ। গ্রেফতার এক মহিলা-সহ তিন জন (arrest)। চন্দননগরের (chandannagar) কলুপুকুর পঞ্চাননতলার ঘটনা। 

কী হয়েছে? 
চন্দননগরের কলুপুকুর পঞ্চাননতলার বাসিন্দা রমেশ চট্টোপাধ্যায় একটি আবাসনে একাই থাকেন। সত্তরোর্ধ্ব রমেশের ছেলে চাকরি সূত্রে সপরিবার লন্ডন-নিবাসী। একা বৃদ্ধের সঙ্গে রুনু দাশগুপ্ত নামে পাড়ারই এক প্রৌঢ়ের সখ্য তৈরি হয়েছিল। রমেশের তুলনায় রুনু শক্ত সমর্থ হওয়ায় তাঁর বাজারের ব্যাগ মাঝেমধ্যেই ফ্ল্যাটে পৌঁছে দিতেন রুনু। চায়ের দোকানের আড্ডারও সঙ্গী ছিলেন তাঁরা। সখ্য গভীর হয়, একে অন্যের বাড়ি বেশি যাতায়াতও শুরু করেন দুজন। সেই সূত্রে রুনুর পালিতা মেয়ে মধুমিতা পালও রমেশের ফ্ল্যাটে আসেন কয়েকবার। ছবিও তোলেন। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল।
বৃদ্ধের অভিযোগ, হঠাতই তাঁর কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, রমেশের বিরুদ্ধে তাঁর বন্ধুর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। তিনি যদি পুলিশি পদক্ষেপ এড়াতে চান তা হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। টাকা না দিলে পুলিশ ব্যবস্থা নেবে, লন্ডনে তাঁর ছেলেকেও সবটা জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রমেশের দাবি, ভয় পেয়ে তিনি টাকা দিতে রাজি হয়ে যান। কয়েক ধাপে ১ লক্ষ ৯০ হাজার টাকা দিয়েও দেন। এর পরই নতুন মোড়। 
গত ২২ জুলাই বৃদ্ধ তাঁর এক পরিচিত পুলিশ অফিসারকে গোটা বিষয়টি খুলে বলেন। তিনি চন্দননগর থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়কে ঘটনার কথা জানালে পুলিশ অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে। স্থির হয়, কথা মতো পরের কিস্তির টাকা দিতে যাবেন রমেশ। ফটক গোড়ায় সেই মতো পৌঁছেও যান বৃদ্ধ। সেখানে আগে থেকে সাদা পোশাকে দুজন পুলিশকর্মী অপেক্ষা করছিলেন। যিনি টাকা নিতে এসেছিলেন, তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে পুরো চক্রান্ত।

কী অভিযোগ?
তদন্তকারীদের দাবি, চুঁচুড়া আদালতের মুহুরি তারক নাথ কুণ্ডু-ই চন্দননগর থানার পুলিশ পরিচয় দিয়ে ফোন করেছিলেন রমেশ চট্টোপাধ্যায়কে। টাকা নিতেও এসেছিলেন তিনি। তবে তাঁর সঙ্গে টাকার ভাগ নিতেন রমেশের পরিচিত রুনু দাশগুপ্ত ও তাঁর পালিতা কন্যা মধুমিতা পালও। তারককে জিজ্ঞাসাবাদের মুখে সবটা জানা যায় বলে দাবি পুলিশের। তিন জনকেই গ্রেফতার করা হয়। তিন দিন পুলিশি হেফাজতের পর আজ তাঁদের চন্দননগর আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন:এবার নয়া অবতারে অপারশক্তি খুরানা, জঙ্গির চরিত্রে আসবেন বড়পর্দায়

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget