এক্সপ্লোর

Aparshakti Khurana: এবার নয়া অবতারে অপারশক্তি খুরানা, জঙ্গির চরিত্রে আসবেন বড়পর্দায়

Aparshakti Khurana New Movie: নিজের চরিত্র সম্পর্কে অপারশক্তি বলেন, 'ছবিতে আমি একজন কাশ্মীরি জঙ্গির চরিত্রে অভিনয় করছি। একজন শিল্পী হিসেবে নিজের অন্য এক রূপ তুলে ধরার চেষ্টা করেছি।'

নয়াদিল্লি: নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা (Aparshakti Khurana)। শোনা যাচ্ছে, পরবর্তী ছবিতে  তাঁকে কাশ্মীরি জঙ্গির (Kashmiri terrorist) ভূমিকায় দেখতে পাওয়া যাবে। আগামী ছবির নাম 'ধোকা ডি রাউন্ড কর্নার' (Dhoka D Round Corner)।

নয়া অবতারে অপারশক্তি

এতদিন পর্যন্ত যে ধরনের চরিত্রে অপারশক্তিকে দেখা গিয়েছে তার থেকে একেবারে আলাদা রকমের চরিত্রে এবার দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা। এতদিন পর্যন্ত মূলত কৌতুক চরিত্রেই দেখা গেছে অপারশক্তিকে। এবার নিজের অভিনয়ের মাধ্যমে এক অন্ধকার জগতের সঙ্গে পরিচয় করাবেন তিনি। এই ছবিতে মানুষের সম্পর্কের একাধিক দফার সঙ্গে দর্শক পরিচিত হবেন তবে ছবির মূল থিম ভীষণই গাঢ়।

ছবির ব্যাপারে অভিনেতা বলেন, ''ধোকা' ছবির হাত ধরে আমি প্রথম একটি ভিন্ন ঘরানার চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই কমেডি ছাড়া অন্য ধরনের কিছু করতে চাইছিলাম কিন্তু শুধুমাত্র কুকি গুলাটি ও ভূষণ কুমার আমার ওপর ভরসা করলেন। ছবিটি ব্যক্তিত্বের জটিলতার কারণে জড়িত মানব সম্পর্কের উপর একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করে। ছবির সামগ্রিক থিম কিছুটা ধূসর।'

নিজের চরিত্র সম্পর্কে অপারশক্তি বলেন, 'ছবিতে আমি একজন কাশ্মীরি জঙ্গির চরিত্রে অভিনয় করছি। একজন শিল্পী হিসেবে নিজের অন্য় এক রূপ তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করছি দর্শক বড়পর্দায় আমার এই নতুন রূপ গ্রহণ করবেন। খুবই উত্তেজিত আমি।'

আরও পড়ুন: Dosa King: 'স্বামী খুনে অভিযুক্ত বিখ্যাত ভারতীয় রেস্তোরাঁর মালিক', 'জয় ভীম'-র-পর 'দোসা কিং' জ্ঞানাভেলের

কুকি গুলাটি পরিচালিত এই ছবিটি সাসপেন্স থ্রিলার ঘরানার। এর আগে তিনি ওটিটির জন্য 'দ্য বিগ বুল' তৈরি করেছিলেন।

অপারশক্তি বলে, 'আমি এই চরিত্রের জন্য শিক্ষক রেখে ব্যাপকভাবে কাশ্মীরি ভাষা শিখেছি। চরিত্রের প্রয়োজনে খানিক ওজনও ঝরাতে হয়েছে এবং চুল ছোট করে কাটতে হয়েছে।'

'ধোকা ডি রাউন্ড কর্নার' ছবিতে অপারশক্তি ছাড়াও আর. মাধবন, খুশালি কুমার ও দর্শন কুমারকে দেখা যাবে। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget