এক্সপ্লোর

Hooghly News: বাঁশবাগানে যুগলের ঝুলন্ত দেহ, প্রেমে বাধা থেকেই কি আত্মঘাতী?

Couple Commit Suicide: প্রেমে বাধা দিয়েছিল পরিবার। অভিযোগ, তার জেরে আত্মঘাতী হলেন প্রেমিক-প্রেমিকা। মৃতদের এক জন প্রাপ্তবয়স্ক হলেও দ্বিতীয় জন নাবালিকা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: প্রেমে (love) বাধা (resistance) দিয়েছিল পরিবার (family)। অভিযোগ, তার জেরে আত্মঘাতী (suicide) হলেন প্রেমিক-প্রেমিকা (couple)। মৃতদের এক জন প্রাপ্তবয়স্ক (adult) হলেও দ্বিতীয় জন নাবালিকা (underage)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিপাল (haripal) থানার মালিয়া গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুজনেই হরিপাল থানা এলাকার বাসিন্দা। 

কী ঘটেছিল?
হামিরাগাছি ব্রাহ্মণপাড়ার একটি বাঁশবাগানে ওই যুগলকে আজ সকালে একই দড়িতে ঝুলতে দেখা যায়। মৃত তরুণের বাড়ির অদূরেই ওই বাঁশবাগান। পড়শিদের দাবি, দুজনের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। কিন্তু বাড়ির লোকজন এই সম্পর্ক মানতে চাননি। ২০২০ সালে দুজনে একবার পালিয়েও গিয়েছিল। সেই সময় তরুণের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ করে পরিবার। পুলিশ দুজনকে উদ্ধার করে। কিন্তু ওই ঘটনায় তিন মাস জেলে ছিলেন তরুণ। তার পরও দুজনের সম্পর্ক ভাঙেনি, জানাচ্ছেন পড়শিরা। যোগাযোগও ছিল। পুলিশ সূত্রে খবর, মাঝেমধ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কিশোরী কয়েকদিন করে থেকে আসত। এবারও সেই জন্যই বাড়ি থেকে বেরিয়েছিল। তাও দিনচারেক আগেকার ঘটনা। কিন্তু তার পর যে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হবে, সে কথা ভাবতে পারেননি কেউ। কার্যত এক অবস্থা তরুণের পরিবারেও। শোকে বিহ্বল দুই বাড়ি। কথা বলার ভাষাটুকুও হারিয়েছেন তাঁরা। এলাকাতেও বিষণ্ণতার ছায়া। জলজ্যান্ত দুটো প্রাণ এভাবে চলে যাওয়ার ধাক্কা সামলাতে পারছেন না পড়শিরাও।

ভয়ঙ্কর ঘটনা আগেও...
প্রণয়সম্পর্ক ঘিরে মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনার অভিযোগ নতুন নয়। অক্টোবরের গোড়াতেই শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছিল হুগলির চুঁচুড়ায়। নাবালিকা মেয়ের প্রেমে আপত্তি থেকে প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছিল নাবালিকার মা-বাবার বিরুদ্ধে। ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। পরে মৃত্যু হয় ওই যুবকের। অভিযুক্ত দম্পতি পলাতক। পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর নাবালিকার সঙ্গে বছর কুড়ির ওই তরুণের বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাড়ি থেকে বেশ কয়েকবার পালায় ওই যুগল। শেষবার হোমে ঠাঁই হয় কিশোরীর। প্রেমিককে পাড়ায় ঢুকতে নিষেধ করে প্রেমিকার পরিবার। অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে পাড়াতেই আটাকলে কাজ করছিল ওই তরুণ। গতকাল ধারাল অস্ত্র নিয়ে তরুণের ওপর চড়াও হয় প্রেমিকার মা-বাবা। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় ওই তরুণের।

আরও পড়ুন:অমিত শাহের বাড়িতে ৫ ফুটের সাপ, ত্রস্ত নিরাপত্তাকর্মীরা, তারপর...

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget