এক্সপ্লোর

Dilip Ghosh News: 'পুলিশ আটকাবেই, তার মধ্যেও আন্দোলন করতে হবে' সিঙ্গুরে বিজেপির কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য দিলীপের

বাংলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ানোর অভিযোগে, তৃণমূল সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের পথে নামছে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। 

সোমনাথ মিত্র, হুগলি: আজ সিঙ্গুরে (Singur) কৃষক আন্দোলন (Farmer Protest) শুরু করছে বিজেপি (BJP)। কিন্তু ধর্না মঞ্চ তৈরি নিয়ে কাটল না জটিলতা। পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে ফের সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি আবেদনই করেনি, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবেই। তার মধ্যেও রীতিনীতি মেনে আন্দোলন করতে হবে।

বিজেপির কিষাণ মোর্চার ডাকে আজ সিঙ্গুরে ধর্না অবস্থান। যদিও এখনও ধর্না মঞ্চ বাঁধার কাজ শুরু হয়নি।  পুলিশের দাবি, গতকাল বিকেল পর্যন্ত বিজেপি এই কর্মসূচির জন্য কোনও আবেদনপত্র জমা দেয়নি।  এরপর গতকাল রাতে সিঙ্গুর থানায় বিজেপির তরফে ওই আবেদপত্র জমা দেওয়া হয়। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। 

বাংলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ানোর অভিযোগে, তৃণমূল সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের পথে নামছে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। 

নেতৃত্বে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। মঙ্গলবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের ধারে মঞ্চ করে ধর্না শুরু হওয়ার কথা। কিন্তু, ধর্না মঞ্চ তৈরি নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। রবিবারের পর সোমবারও পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। 

ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের কথায়, জাতীয় সড়কের থেকে অনুমতি নিয়েছি। স্থানীয় প্রসনকে লিখিত অনুমতি চেয়েছি। কিন্তু পুলিশ সহযোগিতা করছে না মঞ্চ তৈরি করতে দেয়নি।

যদিও হুগলি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, বিজেপির তরফে কোনও লিখিত আবেদনপত্র জমা দেওয়াই হয়নি। এনিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল।  

সিঙ্গুরের তৃণমূল নেতা অমিয় ধাড়া জানান, অনুমতি নেওয়ার জন্য বিজেপির কোনও নেতাই নেয় সিঙ্গুরে। ওদের দুরবীন নিয়ে খুজতে হবে। সঠিক কাগজ দিলে প্রশাসন বিবেচনা করত।

৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে তৃণমূলের সরকারে আসার নেপথ্যে সিঙ্গুরের আন্দোলনের বড় ভূমিকা ছিল। এবার কৃষকদের নিয়ে আন্দোলনের জন্য সেই সিঙ্গুরকেই বেছে নিয়েছে বিজেপি। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget