এক্সপ্লোর

Hooghly: হুগলির বলাগড়ে চলন্ত গাড়িতে আগুন, আহত ১

Hooghly News: সোমবার বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত একটি চার চাকা গাড়ি। হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটে। সোমবার বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হয়েছে,বাকিরা সুরক্ষিত। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

এদিকে, রাজ্যের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, মালদায় গাড়ি উল্টে মৃত্যু হল এক দম্পতি-সহ চারজনের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদা-নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। মালদা থেকে হবিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে একটি বাড়িতে। গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক দম্পতি-সহ ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত চারজনই হবিবপুরের আইহো-র বাসিন্দা। 

অন্যদিকে, নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা। দুধের গাড়ি উল্টে আহত চালক। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের গাড়ি। আহত চালক হাসপাতালে ভর্তি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

এদিকে,  গতির বলি হতে হতে একটুর জন্য বেঁচে ফিরলেন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। রেষারেষি করতে গিয়ে তাঁকে চাপা দেওয়ার উপক্রম করেছিল একটি বাস। কোনও রকমে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান তিনি। কিন্তু তাঁর মোটর সাইকেলটি চলে যায় বাসের নীচে। সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: 'রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের দলদাস', বিধাননগরে অভিযান থেকে কটাক্ষ শুভেন্দুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget