এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের দলদাস', বিধাননগরে অভিযান থেকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari aims Mamata Banerjee: "সৌরভ দাস কমিশনকে তৃণমূলের পার্টি অফিস করে দিয়েছেন। বলা হয়েছিল যে তিনজনকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার করা হবে।"

কলকাতা: পুরভোটে বিধাননগরে সন্ত্রাসের অভিযোগে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভিযান। এদিন সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী সুর চড়ান যে, "পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায় হায় হায়। পুলিশ তুমি উর্দি ছাড়ো।" শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূলের লোক বলে তোপও দেগেছেন। 

শুভেন্দু বলেন, "পুলিশের সিপি ভয়ে পালিয়েছে। এখানে ওই সূর্যপ্রতাপ যাদবকে রেখেছে। যে কলকাতা কর্পোরেশনের ভোটের দিন আমার বাড়ি ঘিরেছিল। উনি বলছে মামলা চলছে, তদন্তও চলছে।  আট দিন ধরে তদন্ত? তিনটে গুণ্ডার নামে অভিযোগ করেছি। গণতান্ত্রিকবভাবে আজ এখানে ১ হাজার কর্মী এসেছি। ৫ জন নেতাকে ডেকে কথা বলতেই পারতেন। বৃহস্পতিবার এই প্রতিবাদ করার কথা ছিল আবহাওয়া খারাপ থাকায় আজ করছি।"

শুভেন্দু আরও বলেন, "তিনজনকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ফদাক দিয়েছিলাম বিধাননগরে। যাতে ভোটাররা ভোট দিতে আসে সেই আবহ তৈরি করতে বলেছিলাম। এর আগে বলেছিলাম যে গ্রেফতার না হলে বিধাননগর কমিশনারেটে অভিযান চালাব। রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের দলদাস। সৌরভ দাস কমিশনকে তৃণমূলের পার্টি অফিস করে দিয়েছেন। বলা হয়েছিল যে তিনজনকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার করা হবে।"

প্রসঙ্গত আজকে বিজেপির এই অভিযানের জন্য জলকামান, ত্রিস্তরীয় নিরাপত্তা এবং টিয়ার গ্যাসের সেল রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে। 

ভোটের আগে সল্টলেকে (Saltlake) বিজেপির (BJP) নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। বিধাননগরের বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আহত কর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। ১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভার ভোট। তার আগে একদল যুবক তাদের নির্বাচনী অফিসে ঢুকে তাণ্ডব চালায়। পাশাপাশি মারধর করা হয় বেশ কয়েকজন কর্মীকে, এমনটাই অভিযোগ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget