এক্সপ্লোর

Hooghly: শেষ মুহূর্তে স্থগিত হিন্দুস্তান মোটর্সের জমি অধিগ্রহণ প্রক্রিয়া, কেন?

Hooghly News: হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা-১১টা নাগাদ সরকারি আধিকারিকদেরও সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি স্থগিত রাখা হয়।

অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটর্সের (Hindustan Motors) বন্ধ কারখানার জমি অধিগ্রহণ করল রাজ্য সরকার (State Government)। সেই কাজের জন্য কারখানায় যায় প্রচুর পুলিশ। যদিও, কিছুক্ষণ সেখানে থাকার পর তারা ফিরে যায়। 

হিন্দমোটরে অধিগ্রহণ প্রস্তুতি

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শিল্প না করে ফেলে রাখলে, আইনে পরিবর্তন এনে, সেই জমি অধিগ্রহণ করা হবে। সেই মতো, হুগলির উত্তরপাড়ায়, হিন্দুস্তান মোটর্সের বন্ধ
কারখানার জমি অধিগ্রহণের প্রস্তুতি শুরু করেও মঙ্গলবার শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া স্থগিত রাখল রাজ্য সরকার। 

৯ নভেম্বর হিন্দুস্তান মোটরের জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে ভূমি ও ভূমি সংস্কার দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বেঙ্গল শ্রীরাম ও টিটাগড় ওয়াগনকে জমি বিক্রির পর হিন্দুস্তান মোটর্সের হাতে থাকা ৩৯৫ একর জমি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভার পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'সরকারের জমি। কেউ শিল্প না করে ফেলে রাখলে সরকার অধিগ্রহণই করে। এতে আর নতুন কী আছে!' মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ বন্ধ কারখানার ভিতরে পৌঁছে যায় পুলিশ।

হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা-১১টা নাগাদ সরকারি আধিকারিকদেরও সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি স্থগিত রাখা হয়। ঢোকার সাড়ে ৩ ঘণ্টার মাথায় বন্ধ কারখানা চত্বর ছেড়ে বেরিয়ে যায় পুলিশ। বিকেলে শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে শ্রীরামপুরে এসডিও অফিসে একটি বৈঠক করে প্রশাসন। হুগলির জেলাশাসক জানিয়েছেন, কারখানার জমি চিহ্নিত করা হয়েছে। সেই জমিতে সরকারি বোর্ড লাগানো হবে।

স্বাধীনতা প্রাপ্তির পর স্বাবলম্বী ভারতের অন্যতম উড়ান শুরু হয়েছিল হুগলির উত্তরপাড়ার এই কারখানা থেকে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় অ্যাম্বাসাডর কারখানা। কারখানা তৈরির জন্য হিন্দুস্তান মোটর্সকে প্রায় ৭৪৪ একর জমি দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু হিন্দমোটরের গৌরব চিরস্থায়ী হয়নি। ২০১৪ সালে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যায় কারখানা। তারপর থেকে ৮ বছর ধরে তা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'বিধান রায়ের আমলে জমি লিজে দেওয়া হয়েছিল। এখন সেই কারখানা ধ্বংস স্তূপ। শিল্পের জন্য জমি নিয়ে ফেলা রাখা যাবে না। শিল্পই করতে হবে, সেই কাজটাই মুখ্যমন্ত্রী করছেন।'

হিন্দুস্তান মোটর্সের সিটুর সহ সভাপতি মণীন্দ্র চক্রবর্তীর কথায়, 'ডানলপের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছিল। কী হয়েছে সবাই জানে। সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে অধিগ্রহণের চমক দেখিয়ে বাজার গরম করার চেষ্টা।' 

আরও পড়ুন: Kharagpur Municipality: চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেককে চিঠি, ক্ষুব্ধ তৃণমূলের ২১ কাউন্সিলর

হিন্দমোটরের বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, 'শ্রমিকদের ভবিষ্যৎ কী তা নিয়ে কথা নেই। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে বোকা বানানোর চেষ্টা।' হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, কারখানা এলাকায় বসবাসকারী কাজ হারানো শ্রমিকদের বিকল্প ঠিকানা সুনিশ্চিত করে, তারপরই এবিষয়ে এগোন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget