এক্সপ্লোর

Kharagpur Municipality: চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেককে চিঠি, ক্ষুব্ধ তৃণমূলের ২১ কাউন্সিলর

Kharagpur Municipality Controversy: পৌর প্রধানের উপর ক্ষুব্ধ খড়গপুর পৌরসভার একুশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কী বলছেন তারা ?

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পৌর প্রধানের উপর ক্ষুব্ধ খড়গপুর পৌরসভার একুশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। খড়গপুর পৌরসভায় (Kharagpur Municipality)  ২৫ জন তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) মধ্যে ২১ জন কাউন্সিলর পৌর প্রধান প্রদীপ সরকারের (Pradip Sarkar) উপর ক্ষুব্ধ। তারা পৌর প্রধানকে সরানোর আর্জি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ট্রেড লাইসেন্সের সিআইসি সি.এইচ বিষ্ণু প্রসাদ।

তিনি পৌর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন,  'তৃণমূল কংগ্রেসের ২১ জন কাউন্সিলর একসাথে মিলে বলছে চেয়ারম্যান রেজিগনেশন দিয়ে ওই জায়গায় নতুন কেউ চেয়ারম্যান হলে ভাল হয়। চেয়ারম্যান আমাদের সঙ্গে কোঅপারেশন করছে না, তাহলে কাজ কী করে হবে ? আমাদের একটা সমস্যার জন্য দশ বার বলতে হয় ওনাকে। উনি বলেন হবে। ওয়ার্ডে কোন কাজ না হওয়ার জন্য। আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছি চেয়ারম্যানের বিরুদ্ধে। অন্য কেউ চেয়ারম্যান হলে ভাল হয়। এই চেয়ারম্যান আমাদের চাই না।' খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

জেলা তৃণমূল কংগ্রেসের ক-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'দলের লোকেরা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে হয়তো জানিয়ে থাকতে পারেন। সর্বোচ্চ নেতৃত্ব এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি খড়গপুর গিয়ে সব কাউন্সিলরদের একসাথে নিয়ে বসবো। দলীয় কর্মসূচি একসাথেই করা হবে। এটা নিয়ে বিভেদ খুব একটা থাকবে বলে আমার মনে হয় না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ হবে। এই ব্যাপারে কে কোথায় দরখাস্ত করেছে আমি জানি না। আর কেউ যদি দরখাস্ত করেই থাকেন, সেই নিয়ে দল খুব একটা বিভ্রাট হয়ে যাবে সে কোনও ব্যাপার নয়। আমাদের মূল লক্ষ্য সবাইকে একসঙ্গে নিয়ে, কাজ করা। মোহনপুর বেলদা, কেশিয়াড়ি সবাইকে নিয়ে যেমন একজোট করে কাজে নামতে চাইছি ঠিক সেভাবেই খড়গপুরকে নিয়ে একজোট করে, আমাদের গ্রামের কাজগুলোতে পাঠিয়ে দেব। দলের মধ্যে সবার স্বাধীনতা আছে। তবে দল এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবেন।'

আরও পড়ুন, 'মামলা ধামাচাপা দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই', বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর

জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, 'এই পরিস্থিতি সারা রাজ্যব্যাপী চলছে। খড়গপুর তো কোন ব্যতিক্রম নয়, তাই খড়গপুরেও একই ঘটনা। খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার দলের কাউন্সিলাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন। কারণ প্রদীপ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাঁকে দিয়ে খড়্গপুরের উন্নয়ন সম্ভব নয়। নাগরিক পরিষেবা থমকে আছে। খড়গপুর শহরে যেসব বহুতল উঠেছে, সেই কন্ট্রাকটরদের কাছে মোটা অর্থ নিয়ে সেই সমস্ত প্ল্যান পাশ করার অভিযোগ। এবং সব থেকে বড় অভিযোগ আছে, আবাস যোজনা নিয়ে। আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগ তৃণমূলের কাউন্সিলররা করছে। একসময় ওনার ঘনিষ্ঠ এক কন্টাকটার ছিলেন খড়গপুরে যিনি এবার তৃণমূলের কাউন্সিলর হয়েছেন। তার সাথেও উনার বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। প্রদীপ সরকারকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল খড়্গপুরে বিশাল আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে আমরা যে কথা বলে এসেছি। সে আজ তৃণমূলের কাউন্সিলাররা বলছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget