এক্সপ্লোর

Hooghly News : 'পথের কাঁটা সরে গেছে', স্বামী খুন হতেই স্বস্তির নিশ্বাস স্ত্রীর, 'প্রেমিকের সঙ্গে গর্হিত ষড়যন্ত্র'

পুলিশ সূত্রে খবর, বরুণ দাসের স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই যুবকের সঙ্গেই ষড় করে তিনি সরিয়ে ফেলার পরিকল্পনা করেন স্বামীকে।


বাপন সাঁতরা, আরামবাগ:
'স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর' দাম দিতে হল জীবন দিয়ে। মর্মান্তিক পরিণতি ঘটল গোঘাটের যুবকের। অভিযোগ, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করিয়েছেন স্ত্রী। 

পুলিশ সূত্রে খবর, বরুণ দাসের স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই যুবকের সঙ্গেই ষড় করে তিনি সরিয়ে ফেলার পরিকল্পনা করেন স্বামীকে। প্ল্যানমাফিক বরুণ দাসের সঙ্গে বন্ধুত্ব জমায় তাঁর স্ত্রীর প্রেমিক। তারপর একটি মদের আসরে ডাকা হয় বরুণ দাসকে। সেখানেই খুন হন তিনি। খবর পুলিশ সূত্রে। এরপর একটি ফোন আসে বরুণের স্ত্রীর কাছে, সম্ভবত তা তাঁর প্রেমিকের কাছ থেকেই। ফোনেই তিনি খবর পান স্বামী মারা গিয়েছে। সেটা নিশ্চিত হয়ে বরুণ দাসের স্ত্রী   মিতা বলেন, 'যাক, পথের কাঁটা সরে গেল'।  পুলিশ সূত্রে খবর, সেই সময় মৃতের নাবালিকা মেয়ে  সব কথা শুনে ফেলে। মায়ের মুখে এসব কথা শুনে শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে যায় মেয়ের। এগিয়ে এসে , মেয়েই মা'কে জিজ্ঞাসা করে, কাকে খুন করেছ?  তখন মা-ই বলেন, তোর বাবাকে। এরপর মা তার নাবালিকা মেয়েকে হুমকি দিয়ে বলেন, যদি কাউকে সে ঘটনার কথা জানায়, তাহলে তাকেও খুন করে দেওয়া হবে। নাবালিকা মেয়ে আতঙ্কে প্রথমে কাউকে কিছুই জানায়নি।

গত বৃহস্পতিবার থেকেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বরুণ। তারপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। যদিও  বরুণের স্ত্রীর মধ্যে হেলদোল দেখা যায়নি বলেই পরিবারের অভিযোগ।  তাঁর স্বাভাবিক জীবনযাপন, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, কোনও কিছুতেই কোনও বদল আসেনি বলেই দাবি। আচরণ ছিল এক্কেবারে স্বাভাবিক।  নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে নিখোঁজ স্বামীকে খোঁজার ব্যাপারেও তৎপর হন। পরিবারের দাবি, পুরোটাই নাটক করেছেন মৃতের স্ত্রী। জানা গিয়েছে, পাশের গ্রামের যুবক তন্ময়ের সঙ্গে বছর দেড়েক আগে মিতার সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে মিতা তন্ময়ের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন। এক মাস আগে শ্বশুরবাড়ি ফিরে আসেন তিনি। তার পর পরিবারের কাছে নিজেকে ভাল গৃহবধূ প্রমাণ করার চেষ্টা করে।  থেকেই স্বামীকে খুন করার ছক কষতে শুরু করেন তিনি ও তাঁর প্রেমিক।  পুরো ঘটনাই ফাঁস হয়ে যায় পরিবারের লোকেদের বয়ান ও সন্দেহের বিন্দুগুলিকে মিলিয়ে।                                       

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget