এক্সপ্লোর

Aparupa Poddar : হরিপালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে অপরূপা

Aparupa Poddar : হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে পড়েন অপরূপা

হরিপাল : দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। চন্দনপুর রেলস্টেশন এলাকায় আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় কোনও উন্নয়নমূলক কাজে সাংসদকে দেখা যায় না বলে অভিযোগ জানান বিক্ষোভকারীরা। হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে পড়েন অপরূপা। যদিও এনিয়ে কোনও মন্তব্যে নারাজ সাংসদ।

অপরূপার সাম্প্রতিক ট্যুইট ঘিরে বিতর্ক-

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাওয়া সংক্রান্ত মন্তব্যে শিরোনামে উঠে আসেন অপরূপা। ২০৩৬-নয়, ২০২৪-এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান তৃণমূলের আরামবাগের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে। ট্যুইট করেও পরে, পোস্ট ডিলিট করেন অপরূপা পোদ্দার।

কুণাল ঘোষের পর অপরূপা পোদ্দার। একধাপ এগিয়ে অপরূপা লিখেছিলেন, "২০২৪ সালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই।" ট্যুইট করে আবার ডিলিটও করে দেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু, ততক্ষণে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

তৃণমূলের তৃতীয়বার জয়ের প্রথম বর্ষপূর্তির দিন, ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।

তখনই প্রশ্ন ওঠে, দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনে পরিকল্পনামাফিকই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি ঘোষণা করা হল?....এর ২৪ ঘণ্টার মধ্যেই আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইট করে বলেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।

এপ্রসঙ্গে অপরূপা বলেছিলেন, আমি দেখতে চাই আমাদের দিদি প্রধানমন্ত্রী হোক, যেভাবে বাংলাকে সাজিয়ে তুলেছেন সেভাবে দেশকে সাজিয়ে তুলবেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget