এক্সপ্লোর

Hooghly News: চাউমিন আনতে গিয়ে নিখোঁজ, পরে গলা কাটা দেহ উদ্ধার কিশোরের ! পোলবায় ভাঙচুর-উত্তেজনা

Teen Boy's Body Found: গতকাল সন্ধায় তাকে চাউমিন ও এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা (হুগলি) : চাউমিন আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর আজ গলা কাটা দেহ উদ্ধার হল এক কিশোরের। ঘটনার প্রতিবাদে পোলবার ঝাপায় অভিযুক্তদের ঘরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ ও র‍্যাফ বাহিনী। মৃতের নাম দেব ঘোষ (১২)। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় কাটা চিহ্ন আছে।

গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিল দেব। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। বাড়ির বিপরীতে কলকাতামুখী দিল্লি রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারের কিছু শ্রমিক। সেখানেই অফিস তৈরির কাজ চলছে। শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিলেন। জানা গেছে, দেব ওই শ্রমিকদের ফাইফরমাস খাটত। জল এনে দিত।

গতকাল সন্ধায় তাকে চাউমিন ও এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। এরপর আজ সকালে কিশোরের মৃতদেহ কিছুটা দূরে একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায়। 

বালকের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে। জল তুলে দেওয়ার ২০০ টাকা পেত সে। তাঁরা ভেবেছিলেন, সেই টাকাই আনতে গেছে। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু, খোঁজ মেলেনি। দোষীদের শাস্তি চান তিনি।

ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় ঝাপা এলাকায়। ঘটনায় জড়িত সন্দেহে শ্রমিকদের ঘর ভাঙচুর করা হয়। পোলবা থানার পুলিশ র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার। দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামাবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়। ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত মাসে দেখা যায়, মোমো খাওয়ার জন্য ডেকে প্রেমিককে খুনের ঘটনা ! ঘটনায় উত্তেজনা ছড়ায় নৈহাটি দোগাছিয়া এলাকায়। নৈহাটি দোগাছিয়া এলাকায় এক বাঁশবাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, পাশের এক গৃহবধূর সঙ্গে ওই যুবকের প্রেম ছিল। আর তার জেরেই ওই গৃহবধূর পরিজনরা শ্বাসরুদ্ধ করে তাঁকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ ওই অভিযুক্ত গৃহবধূ সহ তাঁর স্বামী এবং দেওরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, মোমো খাওয়ার টোপ দিয়ে তাঁকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget