এক্সপ্লোর

Hooghly News: ত্রিকোণ প্রেমে দেহ ৬ টুকরো ! প্লাস্টিকে মুড়ে মুন্ডু খালের ধারে, হুগলির নারকীয় খুনে ফাঁসির সাজা ৮ জনের

Court On Hooghly Bishnu Mal Murder Case: অবশেষে ৪ বছর পর, বিষ্ণু মাল হত্যাকাণ্ডে চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হল কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস-সহ ৮ জনের, ঠিক কী হয়েছিল ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির এই নৃশংস হত্যাকাণ্ড যেনও, অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অব ওয়াসিপুর'-কেও হার মানায় ! অতীতে প্রেমিকাকে খুন করে টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল প্রেমিক। দিল্লির ওই ঘটনায় শিউরে উঠে ছিল সারা দেশ। তারপর কিছু মাস আগে, প্রায় একইরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। এশহরেই বাংলাদেশের সাংসদকে খুন করে টুকরো টুকরো করে নিয়ে নানা জায়গায় ফেলে আসার অভিযোগ উঠেছিল। আরও কয়েক বছর পিছিয়ে গেলে রাজ্যের বুকে হয়েছিল একটি নৃশংস খুনের ঘটনা। তা  'বিষ্ণু মাল হত্যাকাণ্ড'। অবশেষে ৪ বছর পর, সেই মামলায় চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হল কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস-সহ ৮ জনের।  

বিষ্ণু মাল হত্যাকাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা চুঁচুড়া আদালতের

চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হল কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস-সহ ৮ জনের। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হল চুঁচুড়া আদালতে। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর সাত সঙ্গীকে গত ২৫ নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফার্স্ট ফাস্ট ট্রাক কোর্ট।আজ সাজা ঘোষণা করেন বিচারক শিব শঙ্কর ঘোষ। চার বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের সাজায় খুশি মৃত যুবকের পরিবার।

ঠিক কী হয়েছিল ?

ত্রিকোণ প্রেমের জেরে ২০২০ সালের  ১১ অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের-বেড় থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটর-বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর সাগরেদরা। সেই রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল।

 দেহ ৬ টুকরো করেছিল বলে অভিযোগ

ধড় ও মুন্ডু আলাদা করেছিল দেহ ছয় টুকরো করে বলে অভিযোগ। পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা নয় অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময়ে গ্রেফতার করে পুলিশ। বিশাল দাস ছাড়াও অভিযুক্তরা হল রামকৃষ্ণ মণ্ডল,রথীন সিংহ,রাজকুমার প্রামাণিক,রতন ব্যাপারী,বিনোদ দাস,বিপ্লব বিশ্বাস,মান্তু ঘোষ,ও সেখ মিন্টু।

 দেহাংশ উদ্ধার করলেও, প্রথমে বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান মেলেনি !

পুলিশি জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে, তাঁর সন্ধান দেয় দুষ্কৃতীরা। পুলিশ বিষ্ণুর সেই খণ্ডিত  দেহাংশ উদ্ধার করলেও, বিশালকে না পাকড়াও করা অবধি , বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান পায়নি পুলিশ ! ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় ৩ নভেম্বর কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়।বিশালই সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে।তারপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ।

রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়ে বিষ্ণুর পরিবার

চুঁচুড়া শহরে এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সব অংশের মানুষ। যতবারই দুষ্কৃতি বিশাল দাস ও তাঁর সাগরেদদের আদালতে তোলা হয়েছে। ততবারই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছে।এই নারকীয় হত্যার দোষীদের ফাঁসির দাবিতে।আজ 'বিষ্ণু মাল হত্যাকাণ্ড' মামলার চুড়ান্ত রায়দানে আদালতের সামনে অপরাধী ব্যক্তিদের ফাঁসির দাবিতে জড়ো হয় বহু মানুষ।কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়ে বিষ্ণুর পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget