এক্সপ্লোর

Hooghly News: পুজোর মাঝে হুগলির BJP নেতাকে বেধড়ক মার ! নেওয়া হল হাসপাতালে

Hooghly BJP Leader Attacked : তৃতীয়ার রাতে হুগলির BJP নেতাকে বেধড়ক মার, পাল্টা বিস্ফোরক অভিযোগ তৃণমূলের !

সৌরভ বন্দ্যোপাধ্যায় ,হুগলি: হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরকাণ্ডে মূল অভিযুক্ত জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম ধর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির কিষাণ মোর্চার বলাগড়ের ব্লক সভাপতি সমীর হালদার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ছবি। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপি নেতাকে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সালিশি সভা নিয়ে বচসা, থানায় অভিযোগ জানালে হামলা, অভিযোগ বিজেপির। আক্রান্ত নেতার বিরুদ্ধে মহিলাদের কটূক্তি করার পাল্টা অভিযোগ তৃণমূলের হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।  

ঠিক কী হয়েছিল ?

জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়ির নিচে দোকানে বসে ছিলেন বিজেপি কিষান মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার।কয়েকজন মহিলা ও পুরুষ তাঁকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে। পরণের গেঞ্জি ছিঁড়ে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। ফেলে মারতে থাকে।পরে তাঁকে জিরাট বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতাল জিরাট আহমেদপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চুঁচূড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কী অভিযোগ বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদকের ?

বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ,তৃণমূলের স্থানীয় লোকজন সমীরকে বেধরক মারধর করে।তাঁকে অচৈতন্য অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়।হাসপাতালে নিয়ে গেলেও তাঁর জ্ঞান ফেরেনি।পারাগর বিবাদে একটি সালিশি নিয়ে কয়েকদিন আগে সমীরের সঙ্গে এলাকার তৃণমূল সদস্যের ঝামেলা হয়েছিল।তার পরিপ্রেক্ষিতে বলাগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা।কেন থানায় গিয়েছিল, সেই কারণে তাঁকে মারধর বলে দাবি।

কী বলছে শাসকদল ?

যদিও তৃণমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায়ের দাবি, সমীর হালদার সব দল করেছেন।পারাগত বিবাদের জেরে এই ঘটনা।বিজেপি নেতা তার দোকানে পার্টি অফিস খুলেছেন।সেখানে অনেক মানুষের আনাগোনা।মহিলাদের কটুক্তি করা চলে।চায়ের ভাঁর থেকে আবর্জনা নিয়ে বাসিন্দাদের অভিযোগ আছে।সেই থেকেই এই ঘটনা হতে পারে।তবে কাউকে মারধোর করা কাম্য নয়।তার জন্য আইন আছে।ওনার ব্যবহারে মানুষ বিরক্ত।সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ছবি ধরা পরে। বলাগড় থানায় অভিযোগ হলে একজনকে আটক করেছে।

আরও পড়ুন, বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, কমপক্ষে ২ জনের মৃত্যু, আহত একাধিক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget