এক্সপ্লোর

Hooghly News: চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তের দেহ উদ্ধার রেললাইন থেকে

Hooghly Crime News: সোমবার সকালে স্বামী, স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় আলোড়ন তৈরি হয়।  সকাল সাড়ে ৯টায় মুড়ি খাচ্ছিলেন ৩ জন।  কিন্তু, সেই মুড়ি আর মুখে ওঠেনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে  খুনের ঘটনায় অভিযুক্তর (Murder Accused) রহস্যমৃত্যু (Death ।  হুগলিরই গোবরা স্টেশনের (Gobra Station) কাছ থেকে অভিযুক্তের দেহ উদ্ধার করা হল।  রেললাইনের উপর থেকে  খুনের ঘটনায় মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করল জিআরপি। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সম্পত্তি বিবাদেই সর্বনাশ। একই পরিবারের ৩ জন খুন।  অভিযোগ, ২ আত্মীয়র হাতেই খুন হয়েছেন তাঁরা।  সিঙ্গুরের পর এবার হুগলির চণ্ডীতলা।  সোমবার সকালে স্বামী, স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় আলোড়ন তৈরি হয়।  সকাল সাড়ে ৯টায় মুড়ি খাচ্ছিলেন ৩ জন।  কিন্তু, সেই মুড়ি আর মুখে ওঠেনি। স্থানীয় সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল নিহত সঞ্জয় ঘোষের সঙ্গে তাঁর দুই খুড়তুতো ভাই তপন ও শ্রীকান্ত ঘোষের।  বহুবার আলোচনা করে বিবাদ মেটেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের বাড়ি পাশাপাশি।  অভিযোগ, ঘটনার দিন সকালে সঞ্জয়ের বাড়িতে শাবল ও ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন তাঁর দুই খুড়তুতো ভাই। প্রথমে শাবলের আঘাত, তারপর ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পরই পালিয়ে যান ২ অভিযুক্ত। হামলায় নিহত হন ধূপ ব্যবসায়ী সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতালি ও মেয়ে শিল্পী। এরপরই অভিযুক্তদের বাড়িতে চড়াও হন গ্রামবাসীদের একাংশ। তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।স্বামী, স্ত্রী ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতের এক আত্মীয় জানান, জমি নিয়ে দুই পক্ষের বিবাদ ছিল। মামারা চেষ্টা করেছেন বিবাদ মেটানোর। এই ঘটনা কোনওভাবেই মানা যায় না

অভিযুক্ত তপন ঘোষকে পরে গ্রেফতার করে পুলিশ। তবে শ্রীকান্ত  ফেরার হয়ে গিয়েছিলেন। অবশেষে তাঁর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করা হল রেললাইন থেকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিঙ্গুরের নান্দায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হন একই পরিবারের চার জন। ওই ঘটনায় অভিযুক্ত মৃতের দুই মামাতো ভাই।   এবার ফের একই ঘটনা চণ্ডীতলায়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget