এক্সপ্লোর

Jangipara Murder : জাঙ্গিপাড়ায় শতাধিক মানুষের তাড়ায় ফিরল কংগ্রেসের প্রতিনিধিদল, নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা বিজেপির

Murder : বিজলি টুডু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, কোনও পার্টির নেতার এখানে আসা চলবে না। আমাদের লক্ষ্মী আজ কোল থেকে কেড়ে নিয়েছে।

জাঙ্গিপাড়া (হুগলি) : জাঙ্গিপাড়ায় (Jangipara) নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Murder) আশঙ্কা প্রকাশ করল বিজেপি। শতাধিক মানুষের তাড়ার মুখে পালাতে বাধ্য হলেন কংগ্রেসের ১২ জন প্রতিনিধি। গ্রামবাসী নয়, বাধা দিয়েছে তৃণমূল, এমনই দাবি করল কংগ্রেস-বিজেপি। যদিও বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে পাল্টা দাবি করেছে শাসকদল।

'রাজনীতি নয়, শুধুই দোষীদের শাস্তি চায়'-

৩ দিন ধরে যখন নিখোঁজ ছিল নাবালিকা, কেউ আসেনি। আজ যখন সব শেষ, তখন হুগলির জাঙ্গিপাড়ার এই পাড়ায় আনাগোনা শুরু হয়েছে রাজনৈতিক নেতা-নেত্রীদের। কিন্তু, আজ রাজনীতি নয়, শুধুই দোষীদের শাস্তি চায় তারা। বিজলি টুডু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, কোনও পার্টির নেতার এখানে আসা চলবে না। আমাদের লক্ষ্মী আজ কোল থেকে কেড়ে নিয়েছে।

এদিকে জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। রবিবার সকাল ১১টা নাগাদ এলাকা আসেন কংগ্রেসে প্রতিনিধিরা। কিন্তু, তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেয় ক্ষিপ্ত জনতা। এনিয়ে শুরু হয় বচসা।
শতাধিক মানুষের তাড়ার মুখে পালাতে বাধ্য হন কংগ্রেসের ১২ জন প্রতিনিধি। 

জাঙ্গিপাড়ার কংগ্রেস নেতা কামাখ্যা নারায়ণ সিংহ বলেন, শাসকদলের নেতারা উস্কে দিয়েছেন। অনেক পঞ্চায়েত সদস্য ছিলেন। আমাদের তো রাজনীতি করা উদ্দেশ্য ছিল না। আমরা ওখানে গিয়েছিলাম, পরিবারের পাশে দাঁড়াতে।

যদিও পরিবহণ মন্ত্রী ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, কুৎসার রাজনীতি চায় না মানুষ।  

কংগ্রেস প্রতিনিধিরা বাধার মুখে পড়ার ঘণ্টাখানেক পর এসে পৌঁছয় বিজেপির প্রতিনিধিদল। প্রথমে জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। ‍রাজ্য বিজেপির সম্পাদক প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, পরিবার তো যখন দশমী থেকে খোঁজ করছিল, তখনই জানিয়েছিল। তখন তো কোনও তৎপরতা দেখাননি। তৎপরতা দেখালে বাচ্চা মেয়েটি বেঁচে থাকত। এখন ৪৮ ঘণ্টা কেন চাইছে ? পরিবারকে বলতে চাই, আপনাদের জন্য আমরা লড়ব। আমি মামলা হাতে নেব।

ঘড়িতে রবিবার দুপুর ১টা ৩ মিনিট। গ্রামে ঢোকার চেষ্টা করলে প্রথমে বাধার মুখে পড়ে বিজেপি প্রতিনিধি দলের গাড়ি। গাড়ি থেকে নেমে পড়েন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, প্রণয় রায়-সহ অন্যান্যরা। আইনি লড়াইয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বলেছি, আমি প্রত্যেকটি মামলা লড়েছি। আমি কিন্তু কোনও হিসেবে, ওখানে যাবই যাব। পরিবারের সঙ্গে কথা বলব। আপনারা কি চাইছেন আমরা লড়ি আপনাদের জন্য ? তখন গ্রামবাসী বলেন- হ্যাঁ, অবশ্যই। পাল্টা প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, আমাকে মায়ের সঙ্গে দেখা করান। তখন গ্রামবাসী বলেন- একা চলো। এখানে কোনও রাজনীতির ব্যাপার না। বাচ্চা মরেছে।

এপ্রসঙ্গে রাজ্য বিজেপির অফিস সম্পাদক প্রণয় রায় বলেন, গ্রামের মানুষ নয়, বাধা দিচ্ছে তৃণমূল। আমরা বিরোধী বলে বাধা।

যদিও রাধানগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য নিতাই মালিক বলেন, রাজনীতি করতে এসেছিল। আমরা চাই, যে দোষী সে শাস্তি পাক। প্রশাসন ভাল কাজ করছে।

এদিকে, নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেও জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন ; 'পুলিশে আস্থা নেই', জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget