এক্সপ্লোর

Hooghly: টাকা নিয়েও পৌঁছয়নি পানীয় জল পরিষেবা, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ

Hooghly News: বিক্ষোভকারীদের দাবি, বহু পরিবার টাকা দেওয়ার পরেও এখনও নিয়মিত জল পরিষেবা পাচ্ছেন না। শুধু জল পরিষেবা নয়, রাস্তা ও ড্রেনের কাজ নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জলের সংযোগ দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল এবার। দেবানন্দপুর পঞ্চায়েতে বিক্ষোভ প্রধান ও উপপ্রধানকে ঘিরে। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সংযোগ দেওয়া নিয়ে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার নামে রসিদ ছাড়াই পরিবারপিছু ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

বিক্ষোভকারীদের দাবি, বহু পরিবার টাকা দেওয়ার পরেও এখনও নিয়মিত জল পরিষেবা পাচ্ছেন না। শুধু জল পরিষেবা নয়, রাস্তা ও ড্রেনের কাজ নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে শতাধিক গ্রামবাসী পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা প্রধান ও উপপ্রধানকে ঘিরে ধরে জবাবদিহি দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েতের ভেতরেও। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতার তরফে প্রধান ও উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। 

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, 'জলের জন্য অনৈতিকভাবে টাকা নেওয়া হয়েছে, টাকা ফেরত দিতে হবে। রাস্তার অবস্থা খারাপ, ড্রেনের কাজেও অনিয়ম হয়েছে। যেখানে রাস্তা দরকার সেখানে রাস্তা হয়নি।' খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, ২০১৪ সালে জল সংযোগের ক্ষেত্রে টাকা নেওয়ার সরকারি নির্দেশিকা ছিল। অনেক বাসিন্দাকে রসিদ দেওয়া হলেও কিছু ক্ষেত্রে রসিদ সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে সাধারণ মানুষের কাছে সাত দিনের সময় চাওয়া হয়েছে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল ও উপপ্রধান পীযূষ ধর জানান, তাঁরা তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে পঞ্চায়েত অফিসে এসে যেভাবে তাঁদের হেনস্থা করা হয়েছে, তাতে আগামী দিনে এই পদে থাকা নিয়েও তাঁরা ভাবছেন।

রাজ্যে পালাবদলের পরই একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে তৃণমূল কংগ্রেসের। স্কুল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি। ১০০ দিনে কাজ, আবাসে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি গরু চুরি, তৃণমূলের জমানায় নানা জায়গা থেকে সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীদের। এমনকী, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের ১৫ বছরের শাসনকালের সময়কার কেলেঙ্কারিরও নতুন করে পর্দাফাঁস হচ্ছে।  

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget