এক্সপ্লোর

Hooghly News: চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ! গ্রেফতার ১; শোরগোল ধনিয়াখালিতে

Fraud Allegation: কয়েক মাস কেটে যাওয়ার পরেও অভিযুক্তরা চাকরি দিতে পারেননি। তাই, টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে দু'টি চেক প্রদান করেন।

সোমনাথ মিত্র, ধনিয়াখালি : ফের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। এবার রেলে চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল। ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নিশিকান্ত জানা। 

পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি থানার দশঘড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন । গত ২০২৩ সালের জুলাই মাসে ধনিয়াখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান যে, নিশিকান্ত জানা ও সোমা জানা নামে স্থানীয় এক দম্পতি সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কয়েক দফায় ১০ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু, কয়েক মাস কেটে যাওয়ার পরেও তাঁরা চাকরি দিতে পারেননি। তাই, টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে দু'টি চেক প্রদান করেন। যা পরবর্কাতীলে বাউন্স হয়। এই পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আবেদন জানান জাকির হোসেন।

ঘটনার তদন্তে নেমে তদন্তকারী পুলিশ আধিকারিক সোমা জানা ও তাঁর স্বামী নিশিকান্ত জানার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেন। গতকাল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে নিশিকান্ত জানাকে গ্ৰেফতার করে পুলিশ। 

অভিযোগকারী জাকির হোসেনের দাবি, দশঘড়া অঞ্চলে এক মহিলা নিজে রেলে কাজ করেন বলে এলাকায় প্রচার করে‌ন। সেই সঙ্গে টাকার বিনিময়ে সরকারি প্রতিষ্ঠান চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। সেই মতো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রথমে ৫ লক্ষ টাকা, তার পর ধাপে ধাপে মোট ১০ লক্ষ টাকা মহিলা ও তাঁর স্বামীকে দেন তিনি । কিন্তু চাকরি দিতে না পারায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। সেটাও দিতে না পারায় থানার দ্বারস্থ হয়েছি।

যদিও নিশিকান্ত জানার দাবি, তিনি টাকা নেননি। এভাবে কাউকে টাকা দেওয়া অন্যায়।

গত বছর অক্টোবর মাসে চাকরি দেওয়ার নামে ও ব্যবসা করার অছিলায় টাকা নিয়ে প্রতারণার অভিযোগ (Fraud Case) ওঠে। ৩৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার হবিবপুরে অভিযুক্তকে পোস্টে বেঁধে রাখে স্থানীয়রা। ব্যবসার টাকা নেওয়ার কথা স্বীকার করলেও চাকরির প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন অভিযুক্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live: বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
TMC News: কোথাও হুমকি, তোলাবাজি, তো কোথাও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা
কোথাও হুমকি, তোলাবাজি, তো কোথাও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা
Bengal News Live: এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
News Live Updates: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ে, ৮০ জনের মধ্যে এলেন ১৬-১৭ জন
কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ে, ৮০ জনের মধ্যে এলেন ১৬-১৭ জন

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget