এক্সপ্লোর

Hooghly Duare sarkar: ফের ‘দুয়ারে’ ক্যাম্পে নেতারা, শ্রীরামপুরে সহায়তায় সিপিএম নেতা, চুঁচুড়ায় পরিদর্শনে তৃণমূল বিধায়ক

শ্রীরামপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের সহায়তায় এগিয়ে এলেন সিপিএম নেতা। চুঁচুড়ায় দলীয় কর্মীদের নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পশ্চিম বর্ধমানের পর হুগলি। শ্রীরামপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের সহায়তায় এগিয়ে এলেন সিপিএম নেতা। পাল্টা রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল।চুঁচুড়ায় দলীয় কর্মীদের নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক।

লম্বা লাইনে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলতে এসেছেন। আর যে ব্যক্তি তাঁদের সঙ্গে কথা বলছেন, তিনি হলেন হুগলির শ্রীরামপুরের সিপিএম নেতা প্রবীর চক্রবর্তী। 

দুয়ারে সরকার ক্যাম্পের সঙ্গে রাজনীতির কোনও যোগ থাকবে না। নবান্নের তরফে বার বার এই বার্তা দেওয়া হলেও ছবিটা বদলাচ্ছে না। শনিবার শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে ও জমা দিতে লাইন দিয়েছিলেন মহিলারা।সেখানেই গ্রাহকদের নানারকমভাবে সাহায্য করতে দেখা গেল শ্রীরামপুরের সিপিএমের এরিয়া কমিটির সদস্য প্রবীর চক্রবর্তীকে। কখনও লাইনের পাশে দাঁড়িয়ে...কখনও আবার দোকানের সামনে। পরে একসময় পুলিশ তাঁকে সরিয়ে দেওয়ায় রাস্তার ধারে টেবিল পেতে বসে পড়েন সিপিএম নেতা। 

কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে তো রাজনীতির লোকজনদের ঢোকাই বারণ। এ ব্যাপারে প্রবীর চক্রবর্তী বলেছেন, সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল।তৃণমূল নেতা ও শ্রীরামপুরের প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ বলেছেন, সিপিএম যেটা করছে সেটা বেআইনি ও অনৈতিক কাজ। মুখ্যমন্ত্রী এবং সরকার চাইছেন সরকারি আধিকারিকরা আছেন, পুরসভার কর্মীরা আছেন, তাঁরা উপভোক্তাদের ফর্ম পূরন করে দেবে।

এ ব্যাপারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, দুয়ারে সরকার সরকারি প্রকল্প। সেখানে যে কেউ সহযোগিতা করতে পারে।

শ্রীরামপুরে যখন তৃণমূল নেতার মুখে এই কথা, তখন ২৬ কিলোমিটার দূরে চুঁচুড়ায় ধরা পড়ল উল্টো ছবি। সেখানে দুয়ারে সরকার ক্যাম্পের কাজকর্ম পরিদর্শন করতে দেখা গেল স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। তাঁর সঙ্গে কয়েকজন অনুগামীও ছিলেন। যদিও বিধায়কের দাবি, তিনি একাই ঢুকেছিলেন ক্যাম্পে। 
সব মিলিয়ে শাসক হোক বা বিরোধী, দুয়ারে সরকার ক্যাম্পে নেতাদের আনাগোনা লেগেই আছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget