এক্সপ্লোর

Hooghly: সিঙ্গুরের তিন সহ হুগলির একাধিক গ্রাম পঞ্চায়েত ও  পুর-ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত

পুজো মিটতেই বাড়ছে করোনা সংক্রমণ ...

সোমনাথ মিত্র, সিঙ্গুর: পুজো মিটতেই বাড়ছে করোনা সংক্রমণ। সিঙ্গুরের তিনটি গ্রাম পঞ্চায়েত-সহ হুগলি জেলার ১২টি ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা ও ৮টি পুরসভার একাধিক ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

এরপরই শুরু হয়েছে কড়াকড়ি। হুগলি জেলার গ্রামীণ পুলিশের তরফে বিভিন্ন এলাকায় চলছে নজরদারি। মাস্ক না পরলে মিলছে কড়া ধমক। ব্লক প্রশাসনের তরফে এলাকায় ঘুরে চলছে মাইকে প্রচার। 

সিঙ্গুর ব্লকের তিনটি গ্ৰাম পঞ্চায়েত, তারকেশ্বর ব্লকের দুটি, হরিপাল ব্লকের ২টি গ্ৰাম পঞ্চায়েত সহ হুগলি জেলার ১২টি ব্লকের বেশ কিছু পঞ্চায়েত এবং জেলার ৮টি পুরসভার একাধিক ওয়ার্ড মাইক্রো কনটেন্টমেন্ট জোন ঘোষণা করার পর করোনা প্রতিরোধে কড়াকড়ি শুরু করল প্রশাসন। 

ইতিমধ‍্যে এই সব এলাকায় করোনা সংক্রমণ রুখতে মাইকের মাধ‍্যমে জনগণকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ‍্যকর্মীদের আরও বেশি সদর্থক ভূমিকা গ্ৰহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ‍্য দফতর থেকে।

সিঙ্গুর ব্লকের কেজিডি, আনন্দনগর, বৈঁচিপোতা পঞ্চায়েত, হরিপালের  নালিকুল পূর্ব ও আশুতোষ পঞ্চায়েত, তারকেশ্বরের তালপুর ও বালিগুড়ি-১ পঞ্চায়েত এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

আজ সকাল থেকেই সিঙ্গুরের বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসন থেকে মাইক করে প্রচার করা হচ্ছে। মানুষকে করোনা সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। 

করোনা পজিটিভ ব‍্যক্তি ও পরিবারকে হোম আইসোলশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত‍্যক ব‍্যক্তিকে বাধ‍্যতামূলকভাবে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ করা হচ্ছে। 

অন‍্যদিকে স্বাস্থ‍্য দফতর থেকে পজিটিভ রোগীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদান করা হচ্ছে। মাইক্রো কনটেনমেন্ট জোন এলাকায় স‍্যানিটাইজ করার পাশাপাশি যাঁদের এখনও ভ‍্যাকসিন নেওয়া হয়নি তাঁদের ভ‍্যাকসিন দেওয়ার করার ব‍্যবস্থা করা হচ্ছে বলেও স্বাস্থ‍্য দফতর সূত্রে খবর।

‌সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক জানান, তিনটি পঞ্চায়েত এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষনা করার পরেই এলাকায় করোনা বিধিনিষেধ মেনে চলতে আরও কড়াকড়ি করা হয়েছে। সতর্কতামূলক ব‍্যবস্থা হিসাবে ব্লকের সর্বত্র যাতে বিধিনিষেধ আরও কড়াকড়ি করা যায় তার জন‍্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget