এক্সপ্লোর

Hooghly News: চা ভর্তি লরি সমেত নিখোঁজ ট্রাক মালিক, শ্রীরামপুর থেকে উদ্ধার দেহ

North 24 Parganas: জানা গিয়েছে, অসম থেকে চা নিয়ে আসতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার ট্রাক মালিক শঙ্কর সিংহ। বছর বাষট্টির ওই ট্রাক মালিক চা ভর্তি লরি সমেত নিখোঁজ হয়ে যান।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) শ্রীরামপুরের (Serampore) পিয়ারাপুর দিল্লি রোডের পাশের নয়ানজুলি থেকে উদ্ধার হল নিখোঁজ ট্রাক মালিকের দেহ। এই ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। আজ ট্রাক মালিকের দেহ উদ্ধার করে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অসম থেকে চা আনতে নিয়ে লরি সমেত নিখোঁজ ট্রাক মালিক-

জানা গিয়েছে, অসম (Assam) থেকে চা নিয়ে আসতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার ট্রাক মালিক শঙ্কর সিংহ। বছর বাষট্টির ওই ট্রাক মালিক চা ভর্তি লরি সমেত নিখোঁজ হয়ে যান। গত মাসের ১৬ তারিখ উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানায় ট্রাক মালিক নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেট। ঘটনার তদন্ত করতে গিয়ে চারজনের নামে অভিযোগ ওঠে। ট্রাক মালিক উধাও রহস্যের তদন্ত করতে গিয়ে হাওড়ার বেলগাছিয়া ঝিল রোডের লরি চালক অজয় ঠাকুর, ওই লরির খালাসি ধর্মেন্দ্র সিংহ, সোনু ও চিত্রন নামে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে ফাঁস হয় রহস্য। জানা যায়, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের জানান যে, অসম থেকে কলকাতায় ফেরার সময় গত ১০/১১ মে নদিয়ার কৃষ্ণনগরে তারা চালক শঙ্কর সিংহকে খুন করে। লরিতে থাকা ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে খুন করে তারা। এরপর হাওড়ার বালিতে সেই সিলিন্ডারটি ফেলে দেয়। পরে শঙ্কর সিংহের মৃতদেহ শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে নয়ানজুলিতে রাবিশ দিয়ে ঢেকে রেখে পালায় অভিযুক্তরা। লরিটিকে দিল্লি রোডের পাশে ফেলে রাখে। তার আগে লরিতে থাকা চা তারা বিক্রি করে দেয়। আজ বেলঘরিয়া থানার ও শ্রীরামপুর থানার পুলিশ ধৃতদের নিয়ে আসে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। সেখানেই একটি নয়ানজুলি থেকে শঙ্কর সিংহের মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ।  এই ঘটনায় চার অভিযুক্ত গ্রেফতার হলেও আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন - Baidyabati Municipality : নয়ানজুলি সংস্কারের নামে মাটি পাচারের অভিযোগ ! দলীয় নেতার তোপে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget