এক্সপ্লোর

Hooghly News: চুঁচুড়ায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, রুখতে তৎপর তৃণমূল বিধায়ক

Hooghly News: দিনের পর দিন পুকুরে ফেলা হয়েছে আবর্জনা। পুকুরের অর্ধেক জুড়ে আবর্জনার স্তূপ। অভিযোগ, হুগলি-চুঁচুড়া পুরসভার ২৯নং ওয়ার্ডে এভাবেই বেআইনিভাবে পুকুর ভরাট করছে কয়েকজন সমাজবিরোধী।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির চুঁচুড়ায় (Chinsurah) বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। লোক লাগিয়ে শুরু হল পুকুরের বোজানো অংশ খোঁড়ার কাজ। অবিলম্বে পুলিশ ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন শাসক দলের বিধায়ক। পুকুর ভরাটের প্রণামী না পৌঁছনোয় বিধায়কের অভিযান, গোটাটাই আইওয়াশ, কটাক্ষ বিজেপির (BJP।

পুকুর ভরাট রুখতে তৎপর তৃণমূল বিধায়ক: দিনের পর দিন পুকুরে ফেলা হয়েছে আবর্জনা। পুকুরের অর্ধেক জুড়ে আবর্জনার স্তূপ। অভিযোগ, হুগলি-চুঁচুড়া পুরসভার ২৯নং ওয়ার্ডে এভাবেই বেআইনিভাবে পুকুর ভরাট করছে কয়েকজন সমাজবিরোধী। হুগলি-চুঁচুড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমা দাস বলেন, “দীর্ঘদিন ধরে এই পুকুর বোজোনার কাজ চলছে। বাইক নিয়ে মাঝে মধ্যে বহিরাগতরা আসে চক্কর দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারি না। কয়েকদিন ধরে রাবিশ ফেলা হয় পুকুরে।’’

অভিযোগ কানে আসতেই তৎপর হলেন এলাকার তৃণমূল বিধায়ক। সরেজমিনে খতিয়ে দেখতে সটান হাজির হলেন ঘটনাস্থলে। পুকুর ভরাট আটকাতে পুলিশ তৎপর না হলে দিলেন রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি! চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “সমাজ বিরোধীরা এসব করছে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানাব। প্রয়োজনে জেসিবি দিয়ে পুকুর খনন করা হবে। গুন্ডা মস্তানকে ভয় পাবেন না এলাকার মানুষকে বলব।শহরকে বাঁচাতে চাই। জলাশয় বুজিয়ে পরিবেশ নষ্ট করতে দেব না। এতে আমার দলের লোক কেন আমার বাবা থাকলেও ব্যবস্থা নেব।’’

তৃণমূল বিধায়কের হুঁশিয়ারির পরই পুকুরের বোজানো এলাকা খোড়ার কাজ শুরু হয়েছে। পুকুর ভরাট রোধে রং না দেখে পদক্ষেপের আশ্বাস তৃণমূল বিধায়কের। পুকুর ভরাটের প্রণামী না পৌঁছনোয় বিধায়কের অভিযান নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।  হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “সকাল বেলায় অনেকে শরীর সুস্থ রাখতে দৌড়য় আর চুঁচুড়ার বিধায়ক পুকুর ভরাট রুখতে দৌড়ন। তৃণমূলেরই তো সব এলাকায় জন প্রতিনিধি রয়েছে। তাহলে কি বুঝতে হবে তারাই মদত দিচ্ছে পুকুর ভরাটে। আসলে যে পুকুর ভরাটের প্রণামী বিধায়কের কাছে যায় না সেখানে উনি রুখতে ছোটেন। আর প্রণামী পৌঁছে গেলে যেকে সেই।’’ দ্রুত পুকুর বোজানোর চেষ্টা আটকে প্রয়োজনীয় পদক্ষেপ নিক প্রশাসন, দাবি এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন: Bankura News: নেই পর্যাপ্ত ওষুধ, অনিয়মিত চিকিৎসা পরিষেবা, শোচনীয় দশা বাঁকুড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget