এক্সপ্লোর

Hooghly : পাইপের মুখে নেই ট‍্যাপ, সিঙ্গুরের একাধিক গ্রামে জলের ব্যাপক অপচয় !

Drinking water at Singur : মানুষকে সচেতন করা হচ্ছে, জলের সুষ্ঠু ব‍্যবহারের জন‍্য। কিন্তু সরকারি জল প্রকল্পে জলের অপচয় !

সোমনাথ মিত্র, সিঙ্গুর (হুগলি) : রাস্তার ধারে সরকারি জলের লাইনে পাইপের মুখে লাগানো নেই ট‍্যাপ কল । তাই গ্ৰামের মানুষের ব‍্যবহারের সময়টুকু বাদে বাকি সময়টাতে মাটিতে পড়েই নষ্ট হচ্ছে জল। সিঙ্গুরের(Singur) বেড়াবেড়ি ও কেজেডি গ্ৰাম পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্ৰামে সরকারি জল প্রকল্পের চিত্রটা ঠিক এরকমই।

জল জীবন মিশন, জল ধরো জল ভরো,  সরকারি প্রকল্প চলছে দেশজুড়ে। মানুষকে সচেতন করা হচ্ছে, জলের সুষ্ঠু ব‍্যবহারের জন‍্য। কিন্তু সেই সরকারি জল প্রকল্পে(Water Project) জলের অপচয় !

সিঙ্গুর জমি আন্দোলনের 'আঁতুড়ঘর' বলে পরিচিত গোপালনগর পশ্চিমপাড়া, নিজ উজ্জ্বল সংঘ, বারোহাত কালীতলা, বাগপাড়া, বাজেমেলিয়া হাসপাতাল চত্বর, উত্তর বাজেমেলিয়া, বেড়াবেড়ি-সহ আশপাশের এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ‍্য কারিগরি দফতরের অধীন রাস্তার ধার দিয়ে জলের লাইন গেছে। রোজ নিয়ম করে সকাল, দুপুর ও বিকালে তিনবার জল দেওয়া হয় কয়েক ঘণ্টা করে। কিন্তু এইসব এলাকার কোনও জলের পাইপের মুখে লাগানো নেই ট‍্যাপ। গ্ৰামের মানুষের ব‍্যবহারের সময়টুকু বাদে সব সময়ই মাটিতে পড়ে নষ্ট হচ্ছে জল। 

আরও পড়ুন ; সিঙ্গুরে গোবর-গঙ্গাজল দিয়ে ধুয়ে বিজেপির ধর্ণামঞ্চের 'শুদ্ধিকরণ' তৃণমূলের

স্থানীয়দের দাবি, ট‍্যাপ না থাকায় জল পড়ে অপচয় হচ্ছে । স্থানীয় বেড়াবেড়ি পঞ্চায়েত প্রধানও জল অপচয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যদিও জনস্বাস্থ‍্য কারিগরি দফতরের দাবি, ট‍্যাপ লাগানো হলেও সেটা খুলে দেওয়া হচ্ছে বেশি জল পাওয়ার আশায় । জলের অপচয় নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

গোপালনগর বারোহাতকালী তলার বাসিন্দা সজ্ঞয় কোলে জানান, এখন আগের থেকে জল দেওয়ার সময় অনেক বাড়িয়ে দিয়েছে। অত জল লাগে না। জল অনেক অপচয় হয়। তাছাড়া এভাবে জল অপচয় হলে ভবিষ‍্যতে জলের টান পড়ে যাবে।। 

কিন্তু, কেন লাগানো নেই ট‍্যাপ ? সিঙ্গুর জনস্বাস্থ‍্য কারিগরি দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ সাহা জানান, স্ট‍্যান্ড পোস্টে আমাদের কলগুলো লাগানোই থাকে। কিন্তু কিছু মানুষ অসেচতনার কারণে জলে যাতে বেশি প্রেসার আসে সেই ভাবনা চিন্তা থেকে ট‍্যাপগুলো খুলে ফেলেছেন। এটা সম্পূর্ণ সচেতনার বিষয়। আমরা পঞ্চায়েতকে বিষয়টা বলেছি, জলের অপচয়ের বিষয়ে মানুষকে সচেতন করতে। তাছাড়া স্কিমটি পুরানো হওয়ায় আমরা এই মুহূর্তে বাড়ি বাড়ি সংযোগ দিতে পারিনি। কিন্তু পুনরায় নবীকরণের ডিপিআর অনুমোদন পেয়েছে। সেটা টেন্ডার প্রসেসে আছে। খুব তাড়াতাড়ি আমরা জল বাড়িবাড়ি পৌঁছে দিতে পারব এবং জলের অপচয় বন্ধ হবে। 

সরকারি জল প্রকল্পে এইভাবে জল পড়ে নষ্ট হয়ে যাওয়াকে কটাক্ষ করে বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সহ সভাপতি সজ্ঞয় পান্ডে বলেন, যেখানে সরকার বলছে "জল ধরো জল ভরো", সেখানে এইভাবে জল অপচয় হচ্ছে। সরকারি দফতর থেকে পঞ্চায়েত, তৃণমূল নেতা-নেত্রী সবাই দেখছে, কিন্তু তাদের কোনও হেলদোল নেই। নেতারা কুম্ভকর্ণের ঘুমে ব‍্যস্ত। তারা চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু যেখানে কাটমানি আছে সেখানে তারা পৌঁছে যাবে। 

বেড়াবেড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর ঘোষ বলেন, অনেক দিন আগে ট‍্যাঙ্ক করতে গিয়ে জমি জটে আটকে যায় সরকার। পরে কেজিডি পঞ্চায়েত এলাকার একটি জায়গা থেকে জল সরবরাহ করা হয়। জলের প্রেসার থাকার জন‍্য পাইপ যাতে ফেটে না যায় তার জন‍্য ট‍্যাপ লাগানো হয়নি। জলটা একটু অপচয় হয় । তবে আগামী অর্থবর্ষে এই সমস‍্যা মিটে গিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে এবং দুটো রিজার্ভারের অনুমোদন পেয়েছি। সেটা হলে এই সমস‍্যাটা মিটে যাবে। বিরোধীরা উন্নয়ন চোখে দেখতে পায় না। তারা শুধু রাজনীতি করে। অথচ দুয়ারে সরকার ক‍্যাম্পে বিজেপি নেতার পরিবাররা আগে দাঁড়িয়ে থাকে।। জলের এই সমস‍্যা আগামী দিনে মিটে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget