এক্সপ্লোর

Hooghly News: সিঙ্গুরে গোবর-গঙ্গাজল দিয়ে ধুয়ে বিজেপির ধর্ণামঞ্চের 'শুদ্ধিকরণ' তৃণমূলের

Hooghly Political News: বেচারাম মান্নার দাবি, আন্দোলনের নামে নাটক করেছে বিজেপি। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল বিজেপি। সিঙ্গুর আন্দোলনের পিতৃভূমিকে অশুদ্ধ করে গিয়েছে। তাই এই 'শুদ্ধিকরণ' অভিযান।

সোমনাথ মিত্র, হুগলি:   হুগলির (Hooghly)  সিঙ্গুরে (Singur) বিজেপির ধর্নামঞ্চে (BJP sit-in) তৃণমূলের (TMC) শুদ্ধিকরণ (Purification)। বেচারাম মান্নার নেতৃত্বে ছেটানো হল গোবর, গঙ্গাজল। ঢোল বাজিয়ে হল হরিনাম সংকীর্তন।মহিলাদের হাতে হাতে ঝাঁটা। গোবর জল ছিটিয়ে দেওয়া হল ঝাঁট। হল  ঢোল বাজিয়ে নাম-সংকীর্তনও। সেই সঙ্গে মুখে মুখে ছিল স্লোগান। 
এই শুদ্ধিকরণ কর্মসূচী সম্পর্কে বেচারাম মান্নার দাবি, গত তিনদিন ধরে এখানে বিজেপি যা করেছে, তা কোনও আন্দোলন নয়। আন্দোলনের নামে নাটক। পুরনির্বাচনের মুখে সিঙ্গুরে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটের মুড ঘোরানোর চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু সিঙ্গুরের মানুষ সেই প্ররোচনায় পা দেননি। বেচারাম আরও বলেছেন, বিশ্বাসঘাতকের দল এখানে এসে সিঙ্গুর আন্দোলনের পিতৃভূমিকে অশুদ্ধ করে গিয়েছে। তাই আজ সিঙ্গুর আন্দোলনের কৃষক রমণীরা ২১ টা লেবু, ২১ টা লঙ্কা, এমনকী, গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে এই মাটিকে শুদ্ধ করেছেন। 

Burdwan: বর্ধমানে একের পর এক বাড়িতে চুরি, চৌর্যবৃত্তি রুখতে কঠোর সিদ্ধান্ত পুলিশের

এই ঘটনায় এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। সিঙ্গুরে বিজেপির তিনদিনের কর্মসূচী যেখানে শেষ হয়েছিল, সেখানে এভাবে শুদ্ধিকরণ করল তৃণমূল। 

কৃষকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে সিঙ্গুরে বিজেপির ধর্না অবস্থানের গতকাল ছিল তৃতীয় তথা শেষ দিন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল। তিনদিন ধরে অবস্থান কর্মসূচি চললেও যোগ দেননি সিঙ্গুরের পরাজিত বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কর্মসূচির কথা জানতেন না বলে দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্যর। ওঁর ছেলে ফোন ধরেছিল, কর্মসূচির কথা জানতেন, পাল্টা দাবি করেছেন সুকান্ত মজুমদার। সিঙ্গুরের এই ধর্না অবস্থানে যোগ দেননি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কর্মসূচির কথা দেরিতে জেনেছি, সংসদের অধিবেশনে দিল্লিতে থাকায় যোগ দিতে পারিনি বলে জানিয়েছেন লকেট।

এরইমধ্যে গতকাল বিজেপির এই কর্মসূচী শেষ হয়। কৃষকদের দাবিদাওয়া নিয়ে  সিঙ্গুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বিজেপির কিষাণ মোর্চার ধর্না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget