এক্সপ্লোর

Hooghly : বাড়িতেই ৩০ রকমের জবা তৈরি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্রের, স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে

Hooghly : দীপের সিঙ্গুরের বাড়ির ছাদে প্রায় দেড়শো প্রজাতির জবাগাছ রয়েছে। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, নীল, সাদা, রঙের ফুলঝুরি তাঁর ছাদ জুড়ে

সঞ্চয়ন মিত্র, সিঙ্গুর (হুগলি) : বাড়িতেই ৩০ রকমের জবাফুল তৈরি করেছেন এমএসসি বটানির প্রথম বর্ষের ছাত্র। মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও (International Recognition)। হুগলির সিঙ্গুরে (Hooghly Singur) বাড়ির ছাদে ফুটে রয়েছে নানা রঙের জবা। ছাত্রের বক্তব্য, আরও বড় পরিসরে গাছ না করতে পারলে এসব রক্ষা করা মুশকিল।

সাধক বলেছেন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। যাঁর মন জবাতেই ডুবে রয়েছে তাঁর নাম দীপ চক্রবর্তী। হুগলির সিঙ্গুরের বলরামবাটীর বাসিন্দা দীপ চক্রবর্তী। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে এখন রহড়া রামকৃষ্ণ মিশনের এমএসসি বটানির প্রথম বর্ষের ছাত্র।  

২১ বছর বয়েসেই তিনি তৈরি করেছেন প্রায় ৩০ রকমের জবা ফুল। ইন্টারন্যাশনাল হিবিসকাস সোসাইটিতে নথিভুক্ত হয়েছে তাঁর ১২টি প্রজাতির জবা। 

রহড়া রামকৃষ্ণ মিশনের উদ্ভিদবিদ্যার ছাত্র দীপ বলেন, ছোটবেলায় বিভিন্ন জায়গায় যেতাম, সেখান থেকে গাছের ডাল নিয়ে আসতাম। ভালবাসা বাড়তে থাকল। একটা গাছের সঙ্গে আর একটা গাছের পরাগ মিলন করতাম।

তাঁর এই উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ২০২২। জবা ফুলের ওপর তাঁর লেখা বটানির পাঠ্য বইয়েও জায়গা পেয়েছে।  

দীপের সিঙ্গুরের বাড়ির ছাদে প্রায় দেড়শো প্রজাতির জবাগাছ রয়েছে। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, নীল, সাদা, রঙের ফুলঝুরি তাঁর ছাদ জুড়ে। পরাগ মিলন ঘটিয়ে নতুনের উন্মেষ দেখাতেই তাঁর আনন্দ। 

দীপ বলেন, আগামীদিনে বড় জায়গায় করা দরকার। মাদারস টাচ সিঙ্গুর, বেঙ্গল সানরাইজ, ডার্ক মাদার অফ বেঙ্গল, সাইনিং ব্লু, ...এই সব নাম দিয়েছি।

গোটা বাড়ি জুড়ে কোথাও বীজতলা করা হয়েছে, কোথাও ডাল কেটে তৈরি করা হচ্ছে চারা। এই সব নিয়েই দীপের জবার বাড়ি।  

নিজের স্বল্প পরিসরে নিত্যদিন নতুন সৃষ্টিতে মগ্ন দীপ। তাঁর আশঙ্কা, আগামদিনে বড় পরিসরে সংরক্ষণ করতে না পারলে হারিয়ে যাবে এই সব নতুন প্রজাতির জবা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget