এক্সপ্লোর

Hooghly: নদীগ্রাসে মাথা গোঁজার শেষ আশ্রয়, ভাঙনে ভিটেছাড়া পরিবার

Hooghly River Bank Breakdown: তিলে তিলে গড়ে তোলা ইমারত যে কোনও মুহূর্তে ধসে পড়তে পারে। মেঝেতে বড়সড় ফাটল, খসে পড়ছে ছাদ। খুলে পড়ছে দরজা, জানলার ফ্রেম।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির মগরায় কুন্তী নদীতে ভাঙন। পাড় লাগোয়া বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ার আশঙ্কা। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি স্থানীয়দের। এলাকা পরিদর্শনে হুগলি জেলা পরিষদের প্রতিনিধিদল। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।

তিলে তিলে গড়ে তোলা ইমারত যে কোনও মুহূর্তে ধসে পড়তে পারে। মেঝেতে বড়সড় ফাটল, খসে পড়ছে ছাদ। খুলে পড়ছে দরজা, জানলার ফ্রেম। এই ছবি হুগলির মগরার বিবি কলোনি এলাকার। জায়গাটা কুন্তীঘাট স্টেশন লাগোয়া।                 

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে হুগলির শাখা নদী কুন্তীতে ভাঙন শুরু হয়েছে। জানুয়ারি থেকে তা বিধ্বংসী চেহারা নিয়েছে। ভাঙনের জেরে রাস্তাঘাটের পাশাপাশি, পাড় লাগোয়া ৩-৪টি বাড়িতে ফাটল ধরেছে। ভিটেছাড়া হয়েছে ১৫-১৬টি পরিবার। প্রশাসনকে বারবার সতর্ক করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।                                                   

আরও পড়ুন, আপের সদস্য সংগ্রহের কাজ শুরু বাংলায়, কটাক্ষ তৃণমূল-বিজেপির

মগরার বিবি কলোনির বাসিন্দা অপর্ণা বিশ্বাস বলেন, "বাড়িঘর ভেঙে যাচ্ছে...পাশে আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকছি...আদৌ কী হবে জানি না...প্রতিদিন ফাটল বাড়ছে।" অন্য আরেক বাসিন্দা পুতুল হালদার বলেন, "রাস্তায় বাচ্চাদের বের করতে ভয় পাচ্ছি...কিছুদিন আগে ভাসুর যাচ্ছিল...তার ওপর পাঁচিল ভেঙে পড়ে...কোনওরকমে বেঁচেছে।" দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের।                  

মগরার চন্দ্রহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শক্তিপদ দাস বলেন, "পঞ্চায়েতের তরফে পরিকল্পনা করে প্রস্তাব জমা দেওয়া হয়েছে...অৰ্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।" শনিবার এলাকা পরিদর্শনে যায় হুগলি জেলা পরিষদের প্রতিনিধিদল। পঞ্চায়েত তাকিয়ে আছে ওপরতলার দিকে। আর এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে মানুষের হাহাকার। ঘর-বাড়ি হারিয়ে কার্যত পথে বসেছেন বহু মানুষ।                    

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget