এক্সপ্লোর

Hooghly News: সূর্য ডুবলেই সব অন্ধকার, সেতু যেন 'মরণফাঁদ'

Hooghly Update: বাতিস্তম্ভ থাকলেও তাতে আলো জ্বলে না। এমনই ঘটনা শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতুতে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সেতুর পাশে সার দিয়ে রয়েছে বাতিস্তম্ভ। কিন্তু, রাত নামলেই অন্ধকার। কারণ বাতিস্তম্ভ থাকলেও তাতে আলো জ্বলে না। এমনই ঘটনা শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতুতে।

কী অভিযোগ:
সেতুর উপর এদিক ওদিক পড়ে রয়েছে ফাইবার কেবল। অন্ধকারে তাতে পা জড়িয়ে হতে পারে বিপদও। মরণফাঁদে পরিণত হয় সেতু। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে শ্রীরামপুর পুরসভা ও পূর্ত দফতর। ব্রিজের ওপর লাইন দিয়ে রয়েছে লাইট পোস্ট। অথচ জ্বলে না আলো। সূর্য ডুবলেই অন্ধকারে ঢেকে যায় ব্রিজ। তার ওপর সেতুর ধার ঘেঁষে বিপজ্জনকভাবে ছড়িয়ে ফাইবার অপটিকের কেবল। সব মিলিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতু।


Hooghly News: সূর্য ডুবলেই সব অন্ধকার, সেতু যেন 'মরণফাঁদ

আশঙ্কায় নিত্যযাত্রীরা:
নিত্যযাত্রী সুজয় শ্রীমানি বলেন, 'এখান দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। চারদিকে অন্ধকার, তার মধ্যেই পাইপ পড়ে আছে। যেকোনও মুহূর্তে কিছু ঘটে যেতে পারে।'
হুগলি ইউনাইটেড ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, 'লাইট না থাকায় লরি চালাতে অবস্থা হয়। কারও হুঁশ নেই। রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। প্রশাসন দেখুক।'

প্রশাসনিক আশ্বাস:
প্রশাসন সূত্রে খবর, শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতু দেখভালের দায়িত্ব রয়েছে পূর্ত দফতরের হাতে। আর ব্রিজের লাইটপোস্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শ্রীরামপুর পুরসভার। শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী শাহ বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের জন্য এই আলো হয়তো খারাপ হয়েছে। লাইট খারাপের সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে দেওয়া হবে। রাস্তার ওপর যে কেবল পড়ে আছে সেটা আমাদের দায়িত্ব নয়, আলো আমাদের দায়িত্ব।' সেতুর পাশে পড়ে থাকা কেবল দ্রুত সরানোর আশ্বাস দিয়েছে পূর্ত দফতরও। দফতরের ইঞ্জিনিয়ার উৎপল মাইতি বলেন, 'দুই-একদিনের মধ্যেই কেবল সরানো হবে।' সেতুর রক্ষণাবেক্ষণ-সহ যাবতীয় সমস্যা দূর করতে দ্রুত পূর্ত দফতর, পুরসভাকে নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন শ্রীরামপুরের মহকুমা শাসক। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, 'সেতুর রক্ষণাবেক্ষণ-সহ যাবতীয় সমস্যা দূর করতে দ্রুত পিডব্লিউডি ও পুরসভাকে নিয়ে বৈঠক করব। 

আরও পড়ুন: 'নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস, জল জমলে তোকে ধরব', ফিরহাদকে বললেন মমতা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget