এক্সপ্লোর

Hooghly Theft : ১ মাসে ৬ বার, পরপর চুরির ঘটনায় ত্রস্ত উত্তরপাড়া

Hooghly Serial Theft : পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে। ১ মাসে ৬ টি চুরির ঘটেছে।  অভিযোগ, সব দেখেশুনেও নির্বিকার প্রশাসন। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়,  হুগলি: ১ মাসে ৬ বার। বাসিন্দাদের অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

পরপর চুরি। বাড়ি থেকে ফ্ল্যাট। ফাঁকা রেখে দু’দণ্ড বেরনোর জো নেই। কখনও আবার এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, সব দেখেশুনেও নির্বিকার প্রশাসন। 

উত্তরপাড়া বাসিন্দা জয়ন্ত চৌধুরী জানালেন, পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে।বাসিন্দা গুরুদাস দত্ত জানালেন, নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে।নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না। স্বাভাবিক ভাবেই এক্র পর এক চুরির ঘটনা বাড়িয়েছে আতঙ্ক। বাড়ি থেকে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন মানুষ। ক্রিসমাস আবহে অনেকেই বেড়াতে যেতে চান। কিন্তু পরপর চুরির ঘটনা আতঙ্ক ধরাচ্ছে। তবে আশা পুলিশ ব্যবস্থা নেবেই। 

বাসিন্দাদের অভিযোগ, ১ মাসে ৬ টি চুরির ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার, বাড়িতে কেউ না থাকার সুযোগে আর কে স্ট্রিটের ৩ তলা বাড়িতে হানা দেয় দুষ্কৃতীর দল।খোয়া যায় বহু সামগ্রী। ১৭ ডিসেম্বর, বিপি এম বি সরণীতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়। ১২ ডিসেম্বর, বিকে স্ট্রিটের একটি বাড়িতে চুরি হয়। ২৪ নভেম্বর উত্তরপাড়া স্টেশন লাগোয়া এক আবাসনে এক রাতে ৭টি ফ্ল্যাটে চুরি হয়। 

আরও পড়ুন : 

লিভার প্রতিস্থাপনে নতুন দিশা এসএসকেএম হাসপাতালে ! অপারেশন করলেন শুধু এসএসকেএমের চিকিত্‍সকরাই

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ইতিমধ্যেই চুরির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, পড়শি জেলা হাওড়ার বালি থেকে দুষ্কৃতীরা উত্তরপাড়ায় আসছে। 

সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget